মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডি ৩২ বেসমেন্টে পাওয়া স্কুল ড্রেসে ঘটনার নতুন মোড়

গুঁড়িয়ে দেওয়া ধানমন্ডি ৩২ ও ইনসেটে পাওয়া স্কুল ড্রেস। ছবি : সংগৃহীত
গুঁড়িয়ে দেওয়া ধানমন্ডি ৩২ ও ইনসেটে পাওয়া স্কুল ড্রেস। ছবি : সংগৃহীত

ধানমন্ডি ৩২ এর ‘বেসমেন্টে কুড়িয়ে পাওয়া স্কুল ড্রেস’ নিয়ে ঘটনার নতুন মোড় নিয়েছে। অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে শেয়ার করেছেন। সেখানে ২০১৮ সালে ধানমন্ডির আওয়ামী লীগ অফিসে ৪ স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। বিষয়টি নিয়ে সেসময়ে আল জাজিরার একটি সাক্ষাৎকারে আলোকচিত্রী শহিদুল আলম কথা বলেন। তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসিফ সৈকত নিজের ভেরিফায়েড ফেসবুকে সাদিকুর রহমান খান নামে একজনের ফেসবুক ওয়াল দেওয়া পোস্ট শেয়ার করেন।

সেই পোস্টে বলা হয়েছে, ২০১৮ সালে ধানমন্ডির আওয়ামী লীগ অফিসে চারজন মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল বলে খোদ শহীদুল আলম আল জাজিরাকে বলেছিলেন। এই ইন্টারভিউ দেওয়ার পর শহীদুল আলমকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে মারধর করে তাকে রক্তাক্তও করা হয়েছিল।

এতে আরও উল্লেখ করা হয়, খটকা তখনই লেগেছিল। নিউজটা যদি মিথ্যাই হতো, আওয়ামী লীগ বিবৃতি দিয়েই কাজ শেষ করতো। শহিদুল আলমের মতো এত বড় মাপের একজন মানুষের প্রতি এতটা কঠোর হওয়ার কথা ছিল না।

ওই পোস্টে আরও বলা হয়েছে, শহীদুল আলমকে ধরার পরেই এই বিষয়ে টুঁ শব্দ করার সাহস আর কারও হয়নি। তদন্ত তো দূরের কথা। নিরাপদ সড়ক আন্দোলন থেমে গিয়েছিল। কিন্তু এই ধর্ষণের কোনো তদন্ত বা কোনো ফলোআপ আর আসেনি। যাইহোক, ধানমন্ডি ৩২-এর নিচে যে বেজমেন্ট পাওয়া গেছে, সেখানে মেয়েদের স্কুল ড্রেস আর জুতা পাওয়া গেছে। এর অর্থ হলো, খুব সম্ভবত আওয়ামী লীগ কার্যালয়ে না, ধানমন্ডি ৩২ নম্বরে এই পাশবিকতা চালানো হয়েছিল।

পোস্টে বলা হয়, ৬ মাস পর মানুষের এই ধানমন্ডি ৩২ ভেঙে দেওয়া হয়তো আল্লাহরই কোনো পরিকল্পনা ছিল। হয়তো নাম না জানা ওই মজলুম মেয়েগুলোর দোয়া আল্লাহতাআলা শুনেছেন। যত দ্রুত সম্ভব এই স্কুল ড্রেসগুলোর ফরেনসিক করা হোক। নাম পরিচয় বের করে এই মেয়েগুলোর পরিবারকেও যেন শহীদ পরিবার হিসেবে গণ্য করা হয়। আল্লাহ যেন শেখ পরিবারের মতো এমন ভয়ংকর অভিশাপ এই পৃথিবীর কোনো দেশেই আর কোনোদিন না দেন। নিরাপদ সড়ক চাওয়ার দাবি করতে গিয়ে পৃথিবীর আর কোনো মেয়েকে যেন এই পরিণতি ভোগ করতে না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X