কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পুরান ঢাকায় সেভ দ্য হেরিটেজেস অফ বাংলাদেশের শততম সফর

পুরান ঢাকায় সেভ দ্য হেরিটেজেস অফ বাংলাদেশের শততম সফর

সেভ দ্য হেরিটেজেস অফ বাংলাদেশ একটি ফেসবুকভিত্তিক গ্রুপ ও একটি অলাভজনক সংগঠন যারা গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের স্থাপত্য ঐতিহ্য সংরক্ষণ এবং জনসাধারণের মধ্যে শিক্ষা ও সচেতনতা তৈরিতে কাজ করে আসছে। নিয়মিত ফেসবুক কার্যক্রমের বাইরে ২০১৪ সাল থেকে প্রতি মাসে একটি ঐতিহ্য ভ্রমণের আয়োজন করে আসছে সংগঠনটি।

শনিবার (৫ এপ্রিল) পুরান ঢাকায় আয়োজিত হয় সংগঠনটির ১০০তম ঐতিহ্য ভ্রমণ।

গত ২০১৪ সালের ১ মে শুরু হয়েছিল ঐতিহ্য সফরের এই পরম্পরা। প্রথম ভ্রমণটি হয়েছিল সাভার ও কালিয়াকৈর এলাকার বেশকিছু ঐতিহ্যমণ্ডিত স্থাপনা পরিদর্শনের মাধ্যমে। তারই সূত্র ধরে এবারের পুরান ঢাকার ফরাশগঞ্জ, সূত্রাপুর, ধোলাই খাল এলাকায় এই ১০০তম সফর।

সেভ দ্য হেরিটেজেস অফ বাংলাদেশ গ্রুপটি ফেসবুকের মাধ্যমে দেশের আনাচেকানাচে লুকিয়ে থাকা, লোকচক্ষু থেকে হারিয়ে যাওয়া প্রত্নতাত্ত্বিক ও স্থাপত্যিক ঐতিহ্যকে খুঁজে বের করে জনসমক্ষে নিয়ে আসতে কাজ করে। ফেসবুক গ্রুপটির যাত্রা শুরু ২০০৮ সালে।

দেশের প্রত্নতাত্ত্বিক ও স্থাপত্যিক ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরির সঙ্গে এই গ্রুপের সদস্যরা ঐতিহ্যগুলো ধ্বংস ও ভাঙচুর বন্ধে প্রতিবাদ ও জনমত তৈরির মাধ্যমে তা প্রতিহত করতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ।

১১ বছরে প্রায় প্রতি মাসে একটি ঐতিহ্য ভ্রমণ করার ভেতর দিয়ে গতকাল সংগঠনটি শততম ভ্রমণের মাইলফলক অর্জন করল। ৫ এপ্রিল সকাল সাড়ে ৮টায় লালকুঠি তথা নর্থ ব্রুক হল প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হয় কেক কাটার ভেতর দিয়ে। এরপর ব্যানার ও ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রা করেন গ্রুপের সদস্যরা। গ্রুপের প্রায় ১৫০ সদস্য সেখানে উপস্থিত ছিলেন। শিশু-কিশোর থেকে শুরু করে অবসর জীবনে পা রাখা প্রৌঢ় কিন্তু মননে তরুণরাও উপস্থিত ছিলেন এ আয়োজনে।

এরপর শুরু হয় পুরানো ঢাকার অলিগলিতে হাঁটা। নর্থ ব্রুক হল থেকে শুরু করে একে একে শিব মন্দির, রূপলাল হাউজ, মঙ্গলালয়, বসন্ত বাবুর বাড়ি, বড় বাবুর বাড়ি, বিবি কা রওজা, বিহারি লাল জিউ মন্দির, সূত্রাপুর জমিদার বাড়ি, জলসাঘর, মুড়াপাড়া জমিদারের ঢাকার বাড়ি, ঋষিকেশ বাবুর বাড়ি হয়ে দুপুরবেলায় রোকনপুর কাজীবাড়ি হেরিটেজ এস্টেটে গিয়ে শেষ হয় এই পথ চলা।

প্রতিটি জায়গা নিয়েই আলোচনা চলছিল গ্রুপের সদস্যদের মাঝে। আর বাড়িগুলোর স্থাপত্য ও ইতিহাস নিয়ে মূল বক্তব্য দিচ্ছিলেন স্থপতি সাজ্জাদুর রশীদ, গ্রুপের অন্যতম পরিচালক। এরপর কাজীবাড়িতে কাজী সাদ আলীমের আতিথ্যে গ্রুপের সদস্যরা নিজেদের ভেতরে আড্ডায় মেতে উঠেছিলেন, সেখানেও ছিল ঢাকার ঐতিহ্য নিয়ে আলোচনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X