কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার সুমনের ‘ঝুলন্ত মরদেহ’ উদ্ধারের দাবিতে অপপ্রচার

ব্যারিস্টার সুমন। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার সুমন। ছবি : সংগৃহীত

সম্প্রতি কারাগারে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে দাবিতে ‘কারাগারে মর্মান্তিকভাবে ফাঁসি তে ঝুলছে ব্যারিস্টার সুমন’ শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। বিষয়টি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের নজরে এসেছে।

সংস্থাটির টিমের অনুসন্ধানে দেখা যায়, কারাগার থেকে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

মিরপুর ও আদাবর থানায় জুলাই অভ্যুত্থানের সময় হওয়া দুটি হত্যার ঘটনায় করা মামলার প্রেক্ষিতে গত বছরের ২১ অক্টোবর হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে আন্দোলনের সময় বনশ্রীতে নিহত মুদি দোকানি মিজানুর রহমান হত্যা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টগুলো পর্যালোচনা করে রিউমর স্ক্যানার দেখতে পায়, প্রতিটি পোস্টেই মন্তব্যের ঘরে আলোচিত তথ্যের বিস্তারিত বিবরণী থাকার দাবি করা হয়। পোস্টগুলোর মন্তব্যের ঘর পর্যালোচনা করে সবগুলো পোস্টে সূত্র হিসেবে একই লিংকের সন্ধান পাওয়া যায়।

ওই লিংকে প্রবেশের পর একটি ব্লগপোস্ট ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়। যেখানে ‘কারাগারে মর্মান্তিকভাবে ফাঁসি তে ‍ঝুলছে ব্যারিস্টার সুমন’ শীর্ষক একটি শিরোনাম এবং ব্যারিস্টার সুমনের একটি ছবি দেখতে পাওয়া যায়। এ ছাড়া এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য সেখানে খুঁজে পাওয়া যায় না।

এ ছাড়া লিংকটিতে প্রবেশের কয়েক মুহূর্তের মধ্যেই সেটি প্রতিবারই ভিন্ন আরেকটি বিজ্ঞাপনের পেজে নিয়ে যায়।

পরে দাবিটির বিষয়ে অনুসন্ধানেও গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো ‍সূত্রে কারাগার থেকে ব্যারিস্টার সুমনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ কারাগার থেকে সৈয়দ সায়েদুল হক সুমনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের দাবিটি কোনো তথ্য প্রমাণ ছাড়াই প্রচার করা হয়েছে।

সুতরাং কারাগারে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X