কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১০:৩৬ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আসিফ নজরুল ও হারুন ইজহারের সাক্ষাৎ কাশ্মীর হামলার পরে কি?

রিউমর স্ক্যানারের প্রতিবেদন
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও হেফাজত নেতা মুফতি হারুন ইজহারের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও হেফাজত নেতা মুফতি হারুন ইজহারের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে ভয়াবহ সশস্ত্র হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এ সময় ২০ জনের বেশি আহত হন।

‘এই ঘটনার পর বাংলাদেশের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও হেফাজতে ইসলামের নেতা মুফতী হারুন ইজহারের মধ্যে একটি বৈঠক হয়েছে’ শীর্ষক একটি দাবি ছড়িয়ে পড়ে। সেই দাবির সঙ্গে একটি ছবিও প্রচারিত হয়, যেখানে তাদের একসঙ্গে দেখা যায়।

এমন দাবিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে প্রচার করেন। তাকে উদ্ধৃত করে ভারতের কতিপয় গণমাধ্যমেও এ খবর প্রচারিত হয়।

তবে রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও হেফাজত নেতা মুফতি হারুন ইজহারের মধ্যে সাক্ষাৎ ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পরে নয়, বরং এর আগের দিন, অর্থাৎ গত ২১ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মূলত ইসলামপন্থি ও হেফাজত নেতাদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে।

আলোচিত ছবিটির বিষয়ে রিউমর স্ক্যানার অনুসন্ধান করে হারুন ইজহারের ফেসবুক পেজে গত ২৩ এপ্রিল প্রকাশিত একটি পোস্ট পায়। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ‘মাজলুমদের জন্য আমাদের দীর্ঘ দিনের মানবিক আইনি সহয়তার তাগাদায় রাষ্ট্রের সংশ্লিষ্ট অথরিটির সাথে আমরা সংলাপে বসেছি দফায় দফায়। তারই ধারাবাহিকতায় গত সোমবার আমরা আইন উপদেষ্টা মহোদয়ের সাথে একান্ত বৈঠক করেছি। আইন উপদেষ্টাকে আমরা বিস্তারিত ব্রিফিং করেছি।’

অর্থাৎ আলোচিত ছবিটি গত সোমবার (২১ এপ্রিল) ড. আসিফ নজরুল ও মুফতি হারুন ইজহারের সাক্ষাতের সময় তোলা।

গত ২৩ এপ্রিল ড. আসিফ নজরুলের ফেসবুক পেজে প্রচারিত একটি পোস্টে উল্লেখ করা হয়, ‘ইসলামবিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে বহু রকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যা মামলা প্রদান। কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। উনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

অর্থাৎ ড. আসিফ নজরুলের বক্তব্য অনুযায়ী, হেফাজত নেতাদের সঙ্গে তার সাক্ষাৎটি ঘটেছে ‘কিছুদিন আগে’।

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে রিউমর স্ক্যানার টিম মুফতি হারুন ইজহারের কাছ থেকে আলোচিত ছবিটিসহ বৈঠকের একাধিক ছবির মূল ফাইল সংগ্রহ করে। ছবিগুলোর মেটাডাটা বিশ্লেষণে দেখা যায়, সেগুলো ২১ এপ্রিল সকাল ১০টা ৪৯ মিনিটে ধারণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১১

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১২

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৩

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৪

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৫

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৬

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৭

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৮

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৯

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

২০
X