কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

আখতার হোসেনকে হত্যার হুমকি দিয়ে চিঠি, যা জানালেন তাসনিম জারা

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ছবি : সংগৃহীত
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এবার এ বিষয়ে মুখ খুললেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

শনিবার (১৭ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আখতার হোসেনের স্ট্যাটাস শেয়ার করে এ বিষয়ে কথা বলেন তিনি।

পোস্টে তাসনিম জারা লিখেন, আখতারের নামে হত্যার হুমকি এসেছে। পার্টি গঠনের পর থেকে গুজব, চোখ রাঙানি, চরিত্রহননের চেষ্টা একটার পর একটা চলছে। এসব ঘটনার মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে, আমাদের উপস্থিতি কতটা অস্বস্তিকর তাদের জন্য, যারা পুরোনো ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চায়। যারা পরিবর্তন চায় না।

এর আগে, একইদিন হত্যার হুমকি নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

পোস্টে তিনি লেখেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’।

তিনি লেখেন, চিঠিটা ডাকপিওন গতকাল (শুক্রবার) বড় ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি৷

আখতার লেখেন, বোনাস লাইফ লিড করছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।

এ বিষয়ে জানতে চাইলে আখতার হোসেন বলেন, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি তারা এ চিঠি পাঠাতে পারে বলে প্রাথমিক ধারণা করছি। এটা নিয়ে আমি কোন চিন্তা করছি না। তবে পরিবার কিছুটা শঙ্কিত কারণ তারা রাজনীতি বোঝেনা। এ বিষয়ে ওসির সঙ্গে কথা হয়েছে,পুলিশ যেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, হত্যার হুমকির চিঠি পাওয়ার বিষয়টি জানার পর তার পরিবারের নিরাপত্তার জন্য পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। আখতার হোসেনের বড় ভাই থানায় জিডি করতে এসেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X