কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট : ১৯ মে ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে : রাশেদ 

মো. রাশেদ খান ও নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত
মো. রাশেদ খান ও নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত

নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

রোববার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে রাশেদ খান লিখেন, নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে। এমনকি সারাজীবন আওয়ামী লীগের সুবিধা নেওয়ার জন্য ফারুকীও অ্যারেস্ট হওয়ার কথা। কিন্তু?

তিনি লিখেন, ডামি ৩০০ এমপি ধরার খবর নেই, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেই, নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যেখানে স্বয়ং নসরুল হামিদ বিপুর লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার স্বামী আবু বক সিদ্দিক সাহেব! সাবের-মান্নানদের জামিন তদবির করেছেন রেজওয়ানা আপারা। উপদেষ্টা পরিষদে আলী ইমাম মজুমদারদের মতো শেখ মুজিবপ্রেমীরা রয়েছেন। এই অবস্থায় সরকার ডাকাত না ধরে ছিঁচকে চোর ধরা নিয়ে ব্যস্ত! আর ডাকাতদের সেইফ এক্সিট ও প্রটেকশন দিচ্ছে। গণহত্যার বিচার ও দাবিকে নরমালাইজড করার জন্য এই ধরনের ফাতরামো শুরু করেছে সরকার।

তিনি আরও লিখেন, কোনো সন্দেহ সংশয় থাকলে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়ে তদন্ত করতে পারত। কিন্তু রাঘববোয়াল ছেড়ে ছিঁচকে চোর ধরে হৈচৈ তৈরি করার মহত্ত্ব কি?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X