মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর প্রেমিককে গণধোলাই দিতে বললেন হিরো আলম

হিরো আলম, রিয়া মনি ও ম্যাক্স অভি। ছবি : সংগৃহীত
হিরো আলম, রিয়া মনি ও ম্যাক্স অভি। ছবি : সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম দাবি করেছেন, তার স্ত্রী রিয়া মনি এবং ম্যাক্স অভি মিলে তাকে প্রতারণার মাধ্যমে ভুয়া ডিভোর্সের কাগজ দিয়েছেন। পুরো কাগজটি মিথ্যা তথ্যে ভরা এবং এটি বানোয়াট।

শুক্রবার (১৫ আগস্ট) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে নিজ বাড়িতে এসে রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এ সময় হিরো আলম বলেন, রিয়া মনি এখনো আমার স্ত্রী। আমাকে এই ভুয়া কাগজ দেওয়া হয়েছে, যাতে আমি তাদের ব্যক্তিগত বিষয়ে কোনো হস্তক্ষেপ না করি। রিয়া মনি এবং ম্যাক্স অভি যদি ভবিষ্যতে ভিডিও বানায়, তাহলে যেখানেই পাবো সেখানেই তাদের ধোলাই দেব।

তিনি আরও বলেন, ইতিকে ম্যাক্স অভি চার মাস আগেই তালাক দিয়েছেন, কিন্তু তিনি ইতিকে বিয়ে করবেন না। কারণ, ইতিকে বিয়ে করলে ম্যাক্স অভি এবং তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না।

মিথিলার সঙ্গে সম্পর্কের বিষয়ে হিরো আলম বলেন, মিথিলা আমার স্ত্রী নয়। তার শখ হলো ভাইরাল হওয়া। সে ভাইরাল হওয়ার জন্য এসব নাটক সাজিয়েছে এবং আমার নামে মামলা করেছে। এই মামলার জন্য যদি আমার জেলে যেতে হয়, আমি যাবো, তবুও তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব না।

আত্মহত্যা ও হার্ট অ্যাটাক প্রসঙ্গে হিরো আলম জানান, তিনি মানসিক চাপে ছিলেন, যে কারণে বুকে ব্যথা অনুভব করেন। পরিবারের সদস্যরা এটিকে হার্ট অ্যাটাক ভেবে তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

তিনি বলেন, পরিবেশের শিকার হয়ে মানুষ আত্মহত্যা করে। ঘরের কথা বাইরে প্রকাশ হলে ক্ষতি হয়, কিন্তু আমি যদি না বলি, তাহলে মানুষ ভাববে সমস্যা আমার মধ্যেই।

এর আগে, স্ত্রীর তালাকের নোটিশ পেয়ে হিরো আলম আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন। তবে পরিবার ও সন্তানদের অনুরোধে তিনি সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কিছুদিন আগেও রিয়া মনির সঙ্গে বিবাদের জেরে তিনি ঘুমের বড়ি খেয়েছিলেন এবং সেবার রিয়া মনি তাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন। তবে এবার রিয়া মনি তাকে দেখতে যাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X