কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে লাইভে মেঘমল্লার বসু, দিলেন বার্তা

প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। ছবি : সংগৃহীত
প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাসপাতালে লাইভে এসেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। অপারেশনজনিত কারণে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। লাইভে তিনি নির্বাচন নিয়েও বার্তা দিয়েছেন।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আসেন তিনি। এ সময় নিজের শারীরিক অবস্থা ও নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কথা বলেন।

মেঘমল্লার বসু বলেন, অ্যাপেন্ডিক্স খুব গুরুত্বপূর্ণ না হলেও আমার সার্জারিটা একটু জটিল ছিল, পেট কেটে করতে হয়েছে। আমার অনুপস্থিতির কারণে প্যানেল, সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছে ক্ষমা চাইছি। অসুস্থতার জন্য যেভাবে কাজ করার দরকার সেভাবে করতে পারিনি।

তিনি জানান, আগামী ৭ বা ৮ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারি। ৯ সেপ্টেম্বর সারাদিন আপনাদের সঙ্গে থাকব। জগন্নাথ হলের শিক্ষার্থীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তারা দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করেছেন।

বসু বলেন, জিতি বা না জিতি, আমার পাওয়া প্রতিটি ভোট হবে আমার জন্য ম্যান্ডেট। আমি জানি, অনেকেই আমাদের ওপর আস্থা রেখেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেঘমল্লার বলেন, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, তবে ভোট দিন। যারা ভোট দিতে আসবেন, তারা প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে বড় একটি বার্তা দেবেন। ৩০ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করলে প্রতিক্রিয়াশীলদের আর জয়ের কোনো সুযোগ থাকবে না।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় হঠাৎ তীব্র অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে মেঘমল্লার বসু হাসপাতালে ভর্তি হন। রাতেই তার অ্যাপেন্ডিক্স অপসারণের অস্ত্রোপচার করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X