কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে তানজিম সাকিবের নামে ভুয়া মন্তব্য প্রচার

তানজিম হাসান সাকিব। ছবি : সংগৃহীত
তানজিম হাসান সাকিব। ছবি : সংগৃহীত

গত ২৫ সেপ্টেম্বরে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ম্যাচ হারে ১১ রানে। এ সময় বাংলাদেশি ক্রিকেটার তানজিম হাসান সাকিবের নামে একটি ভুয়া মন্তব্য ছড়িয়ে পড়ে। এরপর রীতিমতো তা ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ মন্তব্যের ফ্যাক্ট চেক প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। রোববার (২৮ নভেম্বর) এ ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

তানজিম সাকিবের দাবি করে ছড়িয়ে পড়া মন্তব্যে বলা হয়, ‘এই টিম নিয়ে আপনি এশিয়া কাপ জিততে পারতেন নাহ – আমাদের কাজ ছিল ভালো বোলিং করা। আমরা ভালো বোলিং করেছি, আজকের ম্যাচটা জেতানোর কাজ ছিল ব্যাটসম্যানদের।’

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তানজিম হাসান সাকিব বাংলাদেশ ক্রিকেট দলের মানকে প্রশ্নবিদ্ধ করে আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গত ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা ১২ মিনিটে ‘ডেইলি স্পোর্টস আপডেট’ নামের একটি ফেসবুক পেজে আলোচিত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। পোস্টটি পর্যবেক্ষণ করলে, দাবির স্বপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।

পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে তানজিম সাকিব এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা গণমাধ্যমে প্রচার করা হতো। পাশাপাশি তানজিম সাকিবের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির অনুরূপ কোনো পোস্ট পাওয়া যায়নি।

আলোচিত দাবিটির সপক্ষে তথ্যপ্রমাণের বিষয়ে ‘ডেইলি স্পোর্টস আপডেট’কে জিজ্ঞেস করা হলেও এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১০

টিভিতে আজ যত খেলা

১১

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৭

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৮

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৯

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X