কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১২:৩৮ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
খালেদ মুহিউদ্দীনকে নাজমুল

রেজা-নুরকে নিয়ে টকশো করে দেখান

খালেদ মুহিউদ্দীন ও সিদ্দিকী নাজমুল আলম। 
খালেদ মুহিউদ্দীন ও সিদ্দিকী নাজমুল আলম। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ডয়েচে ভেলে বাংলার বিভাগীয় প্রধান সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সিদ্দিকী নাজমুল আলম।

তিনি বলেন, ‘রেজা কিবরিয়া ও নুরুল হক নুরকে নিয়ে একটি টকশো করে প্রমাণ করেন যে আপনি নাম্বার ওয়ান। এটাই আপনার জন্য চ্যালেঞ্জ। কারণ আমি জানি, আপনি এটা করতে পারবেন না।’

মঙ্গলবার (২০ জুন) রেজা কিবরিয়া ও নুরুল হক নুর ইস্যুতে কথা বলতে গিয়ে নিজের ফেসবুকে লাইভে এসে এ কথা বলেন নাজমুল।

এ সময় তিনি বলেন, ‘সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের মধ্যে যত সাংবাদিক, উপস্থাপক কিংবা মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন; নাম্বার ওয়ান খালেদ মুহিউদ্দীন, আমার ভাই। ওনার ভাবটা এমন, ‘ওয়ান পিস মেড কারিগর ইজ ডেড।’ মানে সাংবাদিকতা শুধু উনিই বোঝেন, আর কেউ বোঝেন না।’

নাজমুল বলেন, ‘খালেদ ভাই, আপনি তো সবাইকে নিয়ে টকশো করেন। এবং যা তা বলেন। যেটা সাংবাদিকতার এথিকসেও নাই, সাংবাদিকতায় মধ্যে পড়েও না, কিংবা সাংবাদিকতার শিষ্টাচারের মধ্যেও পড়ে না। আপনি প্রমাণ করতে চান আপনিই বেস্ট। হ্যাঁ আপনি অবশ্যই ভালো, আপনি ভালো বলেন, চেহারা মাশাআল্লাহ সুন্দর নায়কের মতো। আপনি ভদ্র ভাষায়, সুন্দর ভাষায় মিথ্যা কথা বলেন। মিথ্যা উপস্থাপন করেন।’

তিনি আরও বলেন, ‘আপনি টকশোর নামে সিনিয়র নেতৃবৃন্দকে যে হেনস্তা করেন, ছোটখাটো কিছু ঘটলেই আপনি জার্মানে বসে অনলাইন টকশো করেন, আমি আপনার কাছে একটি বিনীত আবেদন জানাতে চাই, রেজা কিবরিয়া ও নুরুল হক নুর সাহেবকে নিয়ে আপনি যদি একটি টকশো করতেন, আমরা বাংলাদেশ থেকে বসে বসে টকশোটি উপভোগ করতাম। লাখ লাখ কোটি কোটি লাইক দিতাম। লাখ লাখ শেয়ার দিতাম। আপনার ভিউ-ও বাড়ত, ফেসবুক থেকে আয়ও বাড়ত। আপনি যে ডয়েচে ভেলে কাজ করেন, সেখানেও আপনার সম্মান, ক্ষমতা বৃদ্ধি পেত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X