কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইউটিউবের গোল্ডেন প্লে বাটন পেল ‘কালবেলা নিউজ’

গোল্ডেন বাটন পেয়েছে কালবেলা নিউজের ইউটিউব চ্যানেল। ছবি : কালবেলা
গোল্ডেন বাটন পেয়েছে কালবেলা নিউজের ইউটিউব চ্যানেল। ছবি : কালবেলা

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেয়েছে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলা। প্রতিষ্ঠানটির ‘কালবেলা নিউজ’ ইউটিউব চ্যানেলটি ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করায় এই বাটনটি দেওয়া হয়েছে।

ইউটিউব থেকে সম্প্রতি ডাকযোগে কালবেলায় গোল্ডেন বাটনটি পাঠানো হয়। পরে আজ রোববার (২৮ এপ্রিল) কেক কেটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাটনটির মোড়ক উন্মোচন করেন কালবেলা পরিবারের সদস্যরা।

গোল্ডেন বাটন পাওয়ায় কালবেলার পক্ষ থেকে কেকের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা, উপসম্পাদক দিপঙ্কর লাহিড়ী, অনলাইনের বিভাগীয় প্রধান পলাশ মাহমুদ, বার্তা সম্পাদক রাজু আহমেদ, বিক্রয় এবং বিপণন পরিচালক মো. আহসানুজ্জামান, হিসাব ও অর্থ বিভাগের প্রধান মো. আবুল কাশেম, প্রচার বিভাগের মহাব্যবস্থাপক মো. রিয়াজ শাহী, অতিরিক্ত বার্তা সম্পাদক শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ও প্রধান প্রতিবেদক কবির হোসেন এবং ডিজিটাল ডিপার্টমেন্টের অন্যান্যরা।

গোল্ডেন বাটনের সঙ্গে কালবেলা ডিজিটাল টিমের সদস্যরা।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি জনপ্রিয় এই ইউটিউব চ্যানেলটি এক মিলিয়নের মাইলফলক স্পর্শ করে।

২০২২ সালের অক্টোবর মাসে অফিসিয়ালি যাত্রা শুরু করে ‘কালবেলা নিউজ’ ইউটিউব চ্যানেল। শুরু থেকেই এ চ্যানেলটি দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করে। এর ধারাবাহিকতায় যাত্রার দেড় বছরেই অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ১০ লাখ সাবস্ক্রাইবার অর্জন করে চ্যানেলটি।

এর আগে ‘কালবেলা নিউজ’ ও প্রতিষ্ঠানটির আরও একটি চ্যানেল ‘কালবেলা ওয়ার্ল্ড’ সিলভার বাটন অর্জন করে।

প্রসঙ্গত, ইউটিউবের কোনো চ্যানেল ১০ লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করলে স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘গোল্ডেন বাটন’ দেওয়া হয়। বর্তমানে ‘কালবেলা নিউজ’ চ্যানেলটিতে সাবস্ক্রাইবার ১১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।

কালবেলার ইউটিউব চ্যানেল গুলো হলো-

https://www.youtube.com/@kalbelanews24

https://www.youtube.com/@kalbelaonline

https://www.youtube.com/@kalbelaworld24

https://www.youtube.com/@Kalbelaentertainment

https://www.youtube.com/@KalbelaSports24

কালবেলার ফেসবুক পেজগুলো হলো-

https://www.facebook.com/kalbeladigital

https://www.facebook.com/kalbelaonline

https://www.facebook.com/kalbelanewsonline

https://www.facebook.com/kalbelaworld

https://www.facebook.com/kalbelaentertainment

https://www.facebook.com/kalbelasports

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X