কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশ থেকে ৩৩৪ প্রজাতির বন্যপ্রাণী বিপন্নের আশঙ্কা’

বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে ৩৩৪ প্রজাতির বন্যপ্রাণীর বিপন্নের আশঙ্কায় আছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বুধবার (৬ মার্চ) বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি।

সাবের হোসেন চৌধুরী বলেন, আমাদের দেশে প্রকৃতি থেকে ৩১টি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। আগামীতে আরও ৫৬টি প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে আছে। আমরা চাই না আমাদের দেশে আর কোনো প্রজাতি বিপন্ন হোক। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ২৫ শতাংশ বনায়ন থাকতে হয়, কিন্তু বাংলাদেশ এ দিক থেকে অনেক পিছিয়ে আছে। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, এখানে অনেক চ্যালেঞ্জ আছে। তবে আমাদের যতটুকু বনায়ন আছে, তা রক্ষায় আমাদের কাজ করতে হবে।

এ সময় পরিবেশমন্ত্রী বলেন, ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে সুন্দরবনের বাঘ জরিপ, বাঘের শিকার প্রাণীর বিষয়ে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে ড্রোন প্রযুক্তি ও স্মার্ট পেট্রোলিংয়ের মাধ্যমে সুন্দরবনের অপরাধ মনিটরিং ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উন্নত ট্র্যাকিং সিস্টেম, রিয়েল টাইম ডেটা অ্যানালিটিক্স, রেডিও কলারিং প্রভৃতির মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ ও বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য রোধের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বন অধিদপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ব্যবহারের জন্য একটি বন্যপ্রাণী অপরাধ রিপোর্টিং টুল তৈরি করা হয়েছে। যার মাধ্যমে সারা দেশে বন্যপ্রাণী পাচার অপরাধ সংঘটনের চিত্র খুব সহজেই পাওয়া যাবে। আমাদের দেশের বন্যপ্রাণীগুলোকে রক্ষার জন্য অঙ্গীকার ও সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ; অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন। আলোচনা করেন ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রধান নির্বাহী, ওয়াইল্ডটিম এবং মুকিত মজুমদার বাবু চেয়ারম্যান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১০

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১১

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১২

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৩

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৫

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৭

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৯

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

২০
X