স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৪:০৮ এএম
অনলাইন সংস্করণ

সাকিব-শান্তদের ওপর ব্যক্তিগত আক্রমণ মানবে না বিসিবি

নাজমুল হাসান পাপন। ছবি: সংগৃহীত
নাজমুল হাসান পাপন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারদের ওপর ব্যক্তিগত আক্রমণ কোনভাবেই মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি মাননীয় এমপি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের খেলার মান কমে গেলে সমালোচনা হওয়া স্বাভাবিক হলেও খেলার উত্তেজনায় কিছু ভক্ত মাঝে মাঝে মাত্রাতিরিক্ত হয়ে ব্যক্তিগত আক্রমণ করেন। এর প্রতিক্রিয়ার কারণে বিসিবি এই ধরনের আচরণের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে।

মঙ্গলবার (২ জুন) বোর্ড সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পাপন বলেন, ‘ব্যক্তিগত আক্রমণ একটি গুরুতর বিষয়। দল হেরে গেলে বা খারাপ খেললে সমালোচনা হবে, এটা স্বাভাবিক। তবে, সমালোচনারও একটি সীমা আছে। কিছু কিছু ক্ষেত্রে এটি সমস্ত সীমা অতিক্রম করে ফেলে। আমরা এটি আর কোনোভাবেই গ্রহণ করবো না।’

সংবাদ সংগ্রহে একজন সাংবাদিক পাপনকে প্রশ্ন করেন, ‘আপনারা (বোর্ড) সবসময় বলেন যে, নেক্সট বিশ্বকাপ। এটি আসলে কোন বিশ্বকাপের কথা বলেন?’

এই প্রশ্নে বেশ বিরক্তি প্রকাশ করেন বিসিবি সভাপতি পাপন বলেন, ‘আমরা খেলার আগে বলি যে নেক্সট বিশ্বকাপ। এটা কোথায় পেলেন? এক জায়গায় দেখলাম, আমি নাকি বলছি। আমি জীবনে এই কথা বলিনি। এইগুলো বানায় কীভাবে? কে বানায়, আপনারা? যারা বানায়, তারা কীভাবে বানায়?’

পাপন আরও বলেন, ‘আপনাদের একটা কথা বলে রাখি। বহু বছর হয়ে গেছে আপনাদের সাথে আমার। প্রশ্ন করতে চান, আমি প্রশ্ন করতে না করবো, উত্তর দেবো না; কখনো এরকম ছিল না। ঠিক হোক বা ভুল হোক, আমার যা মনে হয়, আপনাদেরকে বলে এসেছি। কখনো কিছু লুকানোর ব্যাপার না। কিন্তু তার মানে এই না যে, এখন যেগুলো সোশাল মিডিয়াতে চলছে, সেগুলো আমি বলেছি।’

বিসিবি সভাপতি তার বক্তব্যে স্পষ্ট করেন যে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন ভিত্তিহীন কথার সাথে একমত নন এবং তিনি কোনোকিছু লুকানোর চেষ্টাও করেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

১০

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

১১

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

১২

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১৩

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১৪

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১৫

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৬

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৭

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১৮

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৯

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

২০
X