বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৭:৩৯ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

হারমানপ্রীত দুই ম্যাচ নিষিদ্ধ

ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। ছবি : সংগ্রহীত
ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। ছবি : সংগ্রহীত

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিতর্কের জন্ম দেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। ব্যাটিংয়ে নেমে আউট হওয়ার পর এবং ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অখেলোয়াড়িসুলভ আচরণ করেন ভারতীয় অধিনায়ক। তাকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় বিস্তর সমালোচনা বিদ্যমান রয়েছে। অবশেষে হারমানপ্রীত কৌরকে আচরণবিধি ভঙ্গের শাস্তি হিসেবে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

মঙ্গলবার (২৫ জুলাই) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে ভারতীয় অধিনায়কের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে।

২২ জুলাইয়ের ম্যাচে দুটি আচরণবিধি ভেঙেছেন ভারতীয় অধিনায়ক। প্রথমে আউট হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন, আম্পায়ারকে কিছু একটা বলতে বলতে ছেড়ে যান মাঠ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচের আম্পায়ারিংকে ‘প্যাথেটিক’ বলেন তিনি।

মাঠে অখেলোয়াড়িসুলভ আচরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলা আইসিসির আচরণবিধির লেভেল–২ পর্যায়ের অপরাধ। যে কারণে ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ভারতীয় অধিনায়ক।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, স্টাম্প ভাঙা ও আম্পায়ারিংয়ের সমালোচনা করায় হারমানপ্রীতকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানার সুপারিশ করেছেন ম্যাচ রেফারি। সঙ্গে ডিমেরিট পয়েন্ট সুপারিশ করেছেন ৪টি। ৫০ শতাংশ জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙায়। বাকি ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে আম্পায়ারিংয়ের সমালোচনা করায়।

অর্থাৎ আগামী সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের প্রথম দুম্যাচে হারমানপ্রীতকে ছাড়াই মাঠে নামতে হবে ভারতকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X