বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০২:৪৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে অখ্যাত বোলারের বিশ্বরেকর্ড

মালয়েশিয়ান পেসার  সিয়াজরুল ইদ্রুস। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ান পেসার সিয়াজরুল ইদ্রুস। ছবি : সংগৃহীত

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৫ রানে ৬ উইকেট শিকার একজন বোলারের পক্ষে সেরা বোলিং ফিগার ছিল। সিয়েরা লিওনের বিপক্ষে সর্বনিম্ন রানে ছয়টি উইকেট নিয়েছিলেন নাইজেরিয়ার ফাস্ট বোলার পিটার আহোর। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৮ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন মালয়েশিয়ান পেসার সিয়াজরুল ইদ্রুস। এটিই ছেলেদের টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার।

বুধবার (২৬ জুলাই) টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া বি কোয়ালিফায়ারের ম্যাচে চীনের বিপক্ষে এই বিশ্বরেকর্ড গড়েন সিয়াজুরুল। প্রথম কোনো বোলার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৭ উইকেট শিকার করেন তিনি। চীনের সাতজন ব্যাটারকেই বোল্ড করেছেন এই মালয়েশিয়ান পেসার।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চীন। প্রথম চার ওভারে উইকেট না হারিয়ে ১২ রান সংগ্রহ করে তারা। পঞ্চম ওভারে সিয়াজুরুল আক্রমণে এলে দিশেহারা হয়ে পড়েন বিপক্ষ দলের ব্যাটাররা। প্রথম ওভারে উইকেট না পেলেও দ্বিতীয় ওভারেই চার চীনা ব্যাটারকে সাজঘরে ফেরান মালয়েশিয়ান পেসার। তৃতীয় ওভারে নিজের পঞ্চম উইকেট শিকার করেন সিয়াজুরুল।

নিজের চতুর্থ ওভারে আরও দুটি উইকেট নেন এই পেসার। ফলে চার ওভার শেষে বোলিং ফিগার দাঁড়ায় ৪-১-৭-৮। তার ভয়ংকর বোলিংয়ে ২২ রানে অলআউট হয় চীন। স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মালয়েশিয়া ৩ রানেই ২ উইকেট হারায়। বীরানদীপ সিংয়ের ১৯ রানে ৪.৫ ওভারে জিতে যায় মালয়েশিয়া।

আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে সেরা বোলিং ফিগার এখন সিয়াজুরুলের। তবে পূর্ণ সদস্য দেশের মধ্যে টি-টোয়েন্টির সেরা বোলিং ফিগারের মালিক ভারতীয় বোলার দীপক চাহার। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার। টি-টোয়েন্টিতে সবমিলিয়ে যৌথভাবে তৃতীয় সেরা বোলিং ফিগারের অধিকারী দীপক চাহার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X