স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ব্যাট-বলে সাকিবকে শরীফুলের টেক্কা

সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে নেমে বোলিংয়ে আলো ছড়িয়েছেন শরীফুল ইসলাম। সেই আলোতে ঝলসে গেছেন একই দলের অধিনায়ক ও জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসান।

মন্ট্রিয়ল টাইগার্সের বিপক্ষে বাংলা টাইগার্স মিসিসাগারের হয়ে মেডেন ওভারসহ মিতব্যয়ী বোলিংয়ে টাইগার পেসার শিকার করেছেন এক উইকেট। তবে শরীফুলের দারুণ বোলিং করলেও অভিজ্ঞ সাকিব ছিলেন উইকেটশূন্য। রানও দিয়েছেন বেশি।

ব্যাট হাতেও সাকিবকে পেছনে ফেলেছেন শরীফুল। সাকিব ৩ রানে আউট হলেও ৮ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি পেসার। শুরুটা ভালো হয়নি তাদের দল বাংলা টাইগার্স মিসিসাগার। মন্ট্রিয়ল টাইগার্সের কাছে ৩৩ রানে হেরেছে তারা।

টস জিতে মন্ট্রিয়লকে আগে ব্যাটিংয়ে পাঠান সাকিব। ইনিংসের দ্বিতীয় ওভারে অধিনায়ক ক্রিস লিনকে হারালেও অ্যাস্টন অ্যাগার এবং টিম সাইফার্টের ব্যাটে ৬ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় মন্ট্রিয়ল।

সাইফার্ট ৪৪, অ্যাগার ৪১, দিলপ্রীত বাজওয়া ৪১* ও মানেন্তি ৪০ রান করেন। বাংলা টাইগার্স মিসিসিগারের পক্ষে ডেভিড ভিসা নেন ৩ উইকেট। নিজের শেষ ওভারে মানেন্তির উইকেট শিকার করেন শরীফুল। ৪ ওভারে দেন ১৬ রান। আর টানা ৪ ম্যাচ উইকেটশূন্য থাকলেন সাকিব।

বড় টার্গেট তাড়ায় ৬ বলে ৩ রান করে আউট হন তিনি। কাজে আসেনি ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ঝোড়ো অর্ধশতক (৬৪)। আর ইফতিখার আহমেদ করেন ২৮ রান। ৮ রানে অপরাজিত ছিলেন শরীফুল।

সাকিব-শরীফুল ছাড়াও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার কথা মোহাম্মদ সাইফউদ্দিনের। মন্ট্রিয়ল টাইগার্সের স্কোয়াডে আছেন তিনি। ভিসা জটিলতার কারণে কানাডা যেতে দেরি হওয়ায় মাঠে নামা হয়নি টাইগার অলরাউন্ডারের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১০

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১১

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১২

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৪

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৫

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৬

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৭

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৮

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৯

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

২০
X