রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক প্যাটেলের প্রয়াণ

সাইদুর রহমান প্যাটেল। ছবি : সংগৃহীত
সাইদুর রহমান প্যাটেল। ছবি : সংগৃহীত

দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন সাইদুর রহমান প্যাটেল। সে লড়াইয়ে হার মেনে বৃহস্পতিবার (৮ জুলাই) দুনিয়ার মায়া ছাড়লেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম এ সংগঠক।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করেছেন এ সংগঠক।

অসুস্থ অবস্থায় ২০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে সাইদুর রহমান প্যাটেল ছাত্র আন্দোলন ইস্যুতে লিখেছিলেন, ‘সেভ বাংলাদেশ স্টুডেন্ট।’ ২৭ জুলাই আরেক পোস্টে মেট্রো স্টেশনে আগুনের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এমন দৃশ্য বেঁচে থেকে দেখে যাব, তা স্বপ্নেও কখনো ভাবিনি? হে মহান আল্লাহ আপনি আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করুন, আমিন।’

অসুস্থতার খবর ৩০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছিলেন এ সংগঠক। অন্য এক পোস্টে দেওয়া ছবিতে বুকের মাঝে একটা চিহ্ন এঁকে লিখেছিলেন, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে যে জায়গাটি পাকিস্তানি বাহিনীর বুলেটে ফুটো হওয়ার কথা ছিল? বিলম্বিত হলেও উক্ত স্থানটি ফুটো দেখতে হলো! আমার মহান সৃষ্টিকর্তা আমার রবকে বুকে ধারণ করে বেঁচে আছি, আমিন।’

১৯৭১ সালে ভারতের বিভিন্ন স্থানে ফুটবল ম্যাচ খেলে মুক্তিযুদ্ধের পক্ষে তহবিল সংগ্রহ করেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। দলটির অন্যতম সংগঠক ছিলেন সদ্য প্রয়াত সাইদুর রহমান প্যাটেল।

তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং অন্যান্য সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X