মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৮:০৪ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাওয়ালপিন্ডির সবুজ উইকেট দেখে খুশি হাথুরু

বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত
বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান সফর করছে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে বুধবার (২১ আগস্ট) শুরু হচ্ছে প্রথম টেস্ট। বাংলাদেশের জন্য সবুজ উইকেট তৈরি করেছে পাকিস্তান, যা দেখে দারুণ খুশি বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

পেস সহায়ক উইকেটের সুবিধা কাজে লাগানোর জন্য বাংলাদেশ দলের কোচ মুখিয়ে আছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের পেসাররা ভালো করছেন। বাংলাদেশ দলে আছেন শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানার মতো পেস বোলার। পরে যোগ দেবেন তাসকিন আহমেদ। এমন ফাস্ট বোলারদের জন্যই রাওয়ালপিন্ডির ঘাসে ঢাকা পেস সহায়ক উইকেট দেখে খুশি হাথুরু। তিনি সংবাদ সন্মেলনে বলেছেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। পাকিস্তানিরা হয়তো আমাদের ফাস্ট বোলারদের খুব বেশি দেখেনি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের ফাস্ট বোলাররা সহায়ক কন্ডিশনে খুব ভালো করেছে। এটি রাতারাতি হয়নি। প্রায় দুই বছর ধরে আমাদের এই ফাস্ট বোলিং গ্রুপটা একসঙ্গে আছে।’

পাকিস্তান দলের পেসারদের সঙ্গে শরিফুলদের পার্থক্য এটাই—অভিজ্ঞতা। হাথুরু বলেন, ‘পার্থক্যটা হচ্ছে অভিজ্ঞতায়। তারা একসঙ্গে হয়তো ২০টি টেস্ট খেলেনি, তাই পাকিস্তানিদের তুলনায় তারা তরুণ ফাস্ট বোলার। তো আমি খুবই রোমাঞ্চিত এটি দেখার জন্য, তারা কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করে।’

তবে রাওয়ালপিন্ডির উইকেট ঘাসে ঢাকা হলেও ব্যাটাররাও সাহায্য পাবে বলে মনে করেন হাথুরু, ‘রাওয়ালপিন্ডির উইকেট দেখে মনে হচ্ছে, তুলনামূলক পেস সহায়ক এবং ব্যাটিংয়ের জন্যও ভালো। তাদের স্কোয়াডেও দেখা যাচ্ছে, বেশি স্পিনার নেয়নি। বিষয়টা হলো, সম্প্রতি আমরাও ভালো ফাস্ট বোলার তৈরি করেছি। কন্ডিশন সাহায্য করলে আমাদের যথেষ্ট ভালো ফাস্ট বোলার আছে।’

সাকিব আর মিরাজকে নিয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, ‘যেমনই হোক, আমাদের দলে দুজন স্পিন অলরাউন্ডারও আছে। তারা বিশ্বমানের, সাকিব আল হাসান ও (মেহেদী হাসান) মিরাজ। তো সামনে যা-ই ছুড়ে দেওয়া হোক, সব দিক সামলানোর রসদ আছে আমাদের। আমরা প্রস্তুত।’

অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে হাথুরু আরও বলেন, ‘সাকিব নেটে ভালো ব্যাটিং করছে। তাকে দেখে আরও ফিট মনে হচ্ছে। আমি জানি না, অনেকেই হয়তো জানে না, সে চক্ষু পরীক্ষাও করিয়েছে। সেটি তার সমস্যা মোকাবিলায় সাহায্য করছে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X