ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডে মেরুদণ্ডের চিকিৎসা শেষে সোমবার (৩১ জুলাই) বিকেলে দেশে ফিরেছেন তামিম ইকবাল। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হননি তামিম। বিমানবন্দর থেকে বের হয়ে সোজা চলে যান নিজ বাসায়।

দেশে ফিরলেও বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারছেন না টাইগারদের ওয়ানডে অধিনায়ক। তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এরপর হালকা ফিটনেস ট্রেনিং শুরু করতে পারবেন এই বাঁ-হাতি ওপেনার।

অনেকদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছিলেন এ ওপেনার। যার কারণে মাঠে অনিয়মিত হওয়া ছাড়াও তার খেলায়ও প্রভাব পড়তে শুরু করে। অবস্থা এমন পর্যায়ে গিয়েছিল যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া ছাড়া উপায় ছিল না। বৃহস্পতিবার (২৭ জুলাই) ইংল্যান্ডে প্রথম দফায় দুটি ইনজেকশন দেওয়া হয় তামিমের পিঠের নিচের অংশের ক্ষতিগ্রস্ত দুই ডিস্কে। সেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে পরে আরও একটি ইনজেকশন দেওয়া হয়েছে। চিকিৎকের বিশ্বাস ইনজেকশন দেওয়ার ফলে ব্যথা অনেকটাই কমে যাবে। মূলত এই কারণেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন এই ক্রিকেটার।

তামিমকে হয় অস্ত্রোপচার করতে হতো অথবা ইনজেকশন নিতে হতো। অস্ত্রোপচার করালে তামিমকে মাঠের বাইরে ছিটকে যেতে হতো প্রায় ৩-৪ মাসের জন্য। সামনে এশিয়া ও বিশ্বকাপ হওয়ায়, ইনজেকশন নেন চট্টগ্রামের এই ক্রিকেটার।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেশে ফিরে এক সপ্তাহের বিশ্রামে থাকতে হবে তামিমকে। ইনজেকশন দেওয়ার পর সেটা সফল হয়েছে কিনা, তা জানা যাবে তামিম অনুশীলন শুরু করলে। এই ইনজেকশন সাধারণত স্নায়ুকে নিস্তেজ করে রাখে একটি নির্দিষ্ট সময়। তবে তার শতভাগ নিশ্চয়তা দিতে পারেন না চিকিৎসকরাও।

ইনজেকশনের কার্যকারিতা ২-৩ মাস থেকে শুরু করে ৪-৫ মাস পর্যন্ত থাকে। অনেক সময় এক মাসের মধ্যেও ব্যথা ফিরে আসতে পারে। যদি আবারও ব্যথা ফিরে আসে, তবে তৃতীয় ইনজেকশন নেওয়া ছাড়া উপায় থাকবে না। চিকিৎসকের দেওয়া তথ্য মতে এক বছরে তিনটির বেশি ইনজেকশন নেওয়া যায় না। আর এতে কাজ না হলে অস্ত্রোপচার ছাড়া উপায় থাকবে না তামিমের সামনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১১

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১২

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১৩

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১৪

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৬

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৭

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৮

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৯

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

২০
X