স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

লঙ্কান লিগের নিলামে তামিম-মুশফিকসহ ২৪ বাংলাদেশি

অনেক বাংলাদেশি ক্রিকেটারদের এবারের নিলামে দেখা যেতে পারে। ছবি : সংগৃহীত।
অনেক বাংলাদেশি ক্রিকেটারদের এবারের নিলামে দেখা যেতে পারে। ছবি : সংগৃহীত।

বর্তমান টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে বাংলাদেশি ক্রিকেটাররা বিশ্বের বিভিন্ন দেশের লিগে নিয়মিত খেলে থাকেন। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রতিবছর বাংলাদেশি খেলোয়াড়দের চাহিদা তুঙ্গে থাকে। সেই ধারাবাহিকতায় ২০২৩ লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে স্থান পেয়েছেন ২৪ বাংলাদেশি ক্রিকেটার।

আগামী ১৪ জুন কলম্বোর একটি হোটেলে নিলাম অনুষ্ঠিত হবে। মোট ২৮৭ জন দেশি-বিদেশি খেলোয়াড়কে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। নিলামে সবথেকে বেশি ২০২ জন শ্রীলঙ্কার ক্রিকেটার রয়েছে। এ ছাড়া পাকিস্তান থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ জন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ থেকে সমান ২৪ জন ক্রিকেটার রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা থেকে তালিকায় যথাক্রমে ১৭ ও ১০ জন ক্রিকেটারের নাম রাখা হয়েছে।

বাংলাদেশ থেকে নিলাম তালিকায় নাম রয়েছে- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস, পেসার তাসকিন আহমেদ, অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, তাওহীদ হৃদয়, নাসুম আহম্মেদসহ আরও ১৪ জন বাংলাদেশি ক্রিকেটার।

এর আগে বাংলাদেশ থেকে সরাসরি চুক্তিতে গল গ্লাডিয়েটর্সে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। তিনি দলটির বিদেশি আইকন খেলোয়াড়। শ্রীলঙ্কার জাতীয় দলের অধিনায়ক দাসুন শানাকা রয়েছেন দেশীয় আইকন খেলোয়াড় হিসেবে।

সাকিব ছাড়াও সরাসরি চুক্তিতে দল পেয়েছেন পাকিস্তানের বাবর আজম, নাসিম শাহ, ফখর জামান, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, তাব্রাইজ শামসি, লুঙ্গি এনগিদি, আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ, মজিবুর রহমানদের মতো বিদেশি ক্রিকেটাররা । নিলামে নাম লিখিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার সুরেশ রায়না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X