স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ফর্ম ফেরাতে বাবরকে বিয়ের পরামর্শ

বাবর আজম। ছবি : সংগৃহীত
বাবর আজম। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম ক্রিকেটে কঠিন সময় পার করছেন। তার ব্যাটিং ফর্মের বাজে অবস্থা নিয়ে সমালোচনা চলছে সর্বত্র। এ অবস্থায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী তাকে ফর্মে ফেরার জন্য একটি অদ্ভুত পরামর্শ দিয়েছেন—বাবরকে বিয়ে করে নিতে বলেছেন তিনি।

বাবর আজম যিনি একসময় পাকিস্তান দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন, এখন তিনি ফর্মহীনতার এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সর্বশেষ ৩৫ ইনিংসে তার ব্যাট থেকে সেঞ্চুরি আসেনি। টেস্টে তার পারফরম্যান্স আরও হতাশাজনক—২০২২ সালের ডিসেম্বরে সর্বশেষ ফিফটি করার পর থেকে বাবর টেস্ট ক্রিকেটে ১৬টি ইনিংসে খেলেছেন, কিন্তু তার সর্বোচ্চ ইনিংসটি ছিল মাত্র ৪১ রানের।

বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজেও বাবর ছিলেন ফ্লপ। পুরো সিরিজজুড়ে বাবরের সংগ্রহ মাত্র ৬৪ রান, গড় ১৬। শরীফুল ইসলাম ও নাহিদ রানার বোলিং কিংবা সাকিব আল হাসানের স্পিন—কোনো কিছুর সামনেই বাবরকে স্বাভাবিক মনে হয়নি। পাকিস্তানের হয়ে তিনি দীর্ঘদিন ধরেই সেঞ্চুরি করতে পারছেন না, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এমন অবস্থায় বাসিত আলী নিজের ইউটিউব চ্যানেলে বাবরকে পরামর্শ দিয়েছেন, 'ফর্মে ফিরতে বিয়ে করো। আমি বাবরের মা-বাবাকে অনুরোধ করব, ওর বিয়ের ব্যবস্থা করো। এক বড় ভাই হিসেবে বলছি, ভাই বিয়ে করে ফেলো। এরপর তুমি দেখবে, কেমন ভিন্ন একজন মানুষ হয়ে উঠবে।'

বাসিতের এই পরামর্শ অনেকের কাছে মজার শোনালেও বাবরের বর্তমান পারফরম্যান্সের প্রেক্ষাপটে এটি তাকে নতুন মনোযোগ ও উদ্দীপনা দিতে পারে বলে মনে করছেন অনেকে। গত বছর আগস্টে পাকিস্তানি গণমাধ্যম দাবি করেছিল, ওয়ানডে বিশ্বকাপের পরই বাবর তার কাজিনকে বিয়ে করবেন। তবে পরে জানা যায়, সে খবরটি ছিল ভিত্তিহীন।

এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর বাসিত আলী পুরো পাকিস্তান দলের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘এই পরাজয় পাকিস্তান দলের জন্য জেগে ওঠার ডাক। এর চেয়ে নিচে আর নামা সম্ভব নয়। এখন তাদের জেগে উঠতে হবে এবং বাস্তবতা মেনে নিতে হবে। বাংলাদেশের কাছে হারের পরও যদি তাদের চোখ না খোলে, তাহলে শুধু নেপাল ও আফগানিস্তানের বিপক্ষেই খেলতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X