স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৪ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ক্রিকেট নিয়ে চিন্তিত সাবেকরা

হারের পর বিষণ্ণ পাকিস্তানের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
হারের পর বিষণ্ণ পাকিস্তানের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ। শান মাসুদ-বাবর আজমদের এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। দলের এমন হারের পর পাকিস্তান দল নিয়ে সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম উল হক ও ইউনিস খানের মতো সাবেক তারকা ক্রিকেটাররা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের কাছে ৬ উইকেটে হেরেছে পাকিস্তান। এর আগে একই মাঠে হেরে ছিল ১০ উইকেটে। নিজেদের মাঠে ২-০ ব্যবধানে এ হার মানতে পারছেন না পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার ও কোচ মিঁয়াদাদ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট যে এই স্তরে নেমেছে তা দেখে খুব খারাপ লাগছে। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। কিন্তু যেভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে তা খুব খারাপ ইঙ্গিত। পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ খুব খারাপ।’

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের দায় শুধু ক্রিকেটারদের দিনে চান না মিঁয়াদাদ। তার মতে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডও সমানভাবে দায়ী। আমি শুধু ক্রিকেটারদের দায়ী করব না। গত দেড় বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ড যেভাবে চলেছে তাতে এর থেকে ভালো কিছু হতে পারে না। বারবার অধিনায়ক ও দল বদল করলে ভালো ফল হয় না। এবার সময় হয়েছে সেটা বোঝার।’

প্রায় একই সুরে কথা বলেছেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। তিনি বলেন, ‘ঘরের মাঠে আমরা বরাবর শক্তিশালী ছিলাম। কিন্তু তার জন্য তো ব্যাটারদের রান করতে হবে। নিজেদের দেশের পিচেই আমরা দাঁড়াতে পারছি না।’

আরেক সাবেক অধিনায়ক ইউনিস খানের মতে, ব্যাটারদের পরিকল্পনার অভাব। আর তাদের মানসিক সমস্যার কারণে পুরো দলকে খেসারত দিতে হচ্ছে বলে মনে করেন তিনি। ইউনিস খান বলেন, ‘খেলা দেখে আমার মনে হলো ব্যাটারদের কোনো পরিকল্পনাই নেই। কীভাবে রান করতে হবে, কীভাবে ব্যাট করতে হবে সেটাই ওরা ভাবছে না। এই পরিস্থিতিতে ওদের আত্মবিশ্বাস জোগাতে হবে। নইলে ওরা আরও ভয় পাবে।’

সমালোচনায় যুক্ত হয়ে পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি বলে এলো, আর তোমাদের হারিয়ে চলে গেল। আসল কথা হচ্ছে তোমরা কিছুই পার না। তোমাদের দিয়ে হচ্ছেই না।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X