ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১০:২২ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বেতন বাড়ল নারী ক্রিকেটারদের

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ছেলেদের তুলনায় নারী ক্রিকেটারদের মাসিক বেতন ও ম্যাচ ফি তুলনামূলক অনেক কম। দীর্ঘদিন ধরে সেটা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল নারী ক্রিকেটাররা। অবশেষে তাদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সোমবার (১২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে নারী ক্রিকেটারদের বেতন ৮০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে এবং ম্যাচ ফি কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে।

বিসিবির পরিচলনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বেতন ও ম্যাচ ফি বাড়ানো হয়েছে। ফার্স্ট ক্লাস ক্রিকেটের বেতন বাড়ানো হয়েছে। এ টিমের চার দিনের ম্যাচের ফিও বাড়ানো হয়েছে।’ পরে বিসিবি নারী বিভাগের প্রধান শফিউল আলম নাদেল জানান, ‘ প্রত্যেক ক্যাটাগরিতে বেতন বেড়েছে ২০ শতাংশ করে। আর ম্যাচ ফি ওয়ানডেতে এক লাখ ও টি-টোয়েন্টিতে ৫০ হাজার করা হয়েছে।

তিনি জানান, আগে ‘এ’ ক্যাটাগরি ছিল ৮০ হাজার, ‘বি’ তে ৬০ হাজার, সি ৩৫ ও ডি-তে ছিল ২৫ হাজার টাকা। সবগুলোই ২০ শতাংশ করে বাড়িয়ে কাছাকাছি রাউন্ড ফিগার করে দেওয়া হয়েছে। ওয়ানডেতে ম্যাচ ফি করা হয়েছে ১ লাখ টাকা, টি-টোয়েন্টিতে হয়েছে ৫০ হাজার টাকা, যা আগে ছিল টি-টোয়েন্টিতে দেড়শ ডলার ও ওয়ানডেতে তিনশ ডলার।

এ ছাড়াও ম্যাচ ফি বেড়েছে ‘এ’ দলের। ক্রিকেট পরিচালনা বিভাগের সূত্রে জানা গেছে, 'এ' দলের চার দিনের ম্যাচে দেড় লাখ, এক দিনের ম্যাচে এক লাখ ও টি-টোয়েন্টিতে ৫০ হাজার টাকা করা হয়েছ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প

শিমুলিয়া ঘাটে টোল আদায়কে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলা

চোরাই পথে জ্বালানি তেলের কোটি টাকার অবৈধ বাণিজ্য

‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের আত্মহত্যা

আর্জেন্টিনা-স্পেন ম্যাচ রেফারি ছিলেন মাদক মামলার আসামি

অনুশীলনে নেই ইয়ামাল, ফাইনাল খেলা নিয়ে শঙ্কা

বিপৎসীমার ওপরে দক্ষিণের ৯ নদীর পানি, শহরে জলাবদ্ধতা

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

‘একজন নারী-পুরুষের সম্পর্ক মানেই প্রেম নয়’

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে স্পিডবোট চলাচল বন্ধ

১১

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা

১২

ভারতে জীবন শেষ করার সিদ্ধান্তে নদীতে যুবকের ঝাঁপ, চম্পট দিলেন প্রেমিকা

১৩

ইরান থেকে ছোড়া ৩২ ড্রোন প্রতিহত করল কুয়েত

১৪

২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

১৫

ঢাবি শিবিরের লীগ ধর ম্যারাথনে প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া

১৬

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

১৭

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

১৮

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

১৯

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

২০
X