কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৮:৫১ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি সভাপতির বাসায় তামিম

বৃহস্পতিবার রাতে বিসিবি সভাপতির বাসায় যান তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার রাতে বিসিবি সভাপতির বাসায় যান তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

তামিম ইকবালের অধিনায়কত্বসহ নানা বিষয়ে আলোচনা করতে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে পাপনের বাসায় যান তামিম। এর কিছুক্ষণ আগেই বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিসিবির সভাপতির বাসায় গিয়ে পৌঁছান।

আরও পড়ুন : জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন তাসকিন-সাবিনা

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিম ইকবালের বৈঠক নিয়ে আজ সকাল থেকেই সংবাদকর্মীদের কাছ থেকে নানা ধরনের কথা শোনা যাচ্ছিল। কিন্তু বৈঠক কোথায় হবে, সেটি নিশ্চিত হওয়া যাচ্ছিল না। অবশেষে সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে জানানো হয়, রাত ৮টায় বিসিবি সভাপতির গুলশানের বাসায় সংবাদ সম্মেলন হবে। কিন্তু সময়মতো সংবাদ সম্মেলন শুরু হয়নি।

গতকাল থেকেই বিসিবি-তামিম বৈঠক নিয়ে কঠোর গোপনীয়তা ছিল দুই পক্ষের। তামিম ও বিসিবির যৌথ সিদ্ধান্তই ছিল এটি।

আরও পড়ুন : ফিটনেস টেস্টে সবার সেরা শান্ত

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর নিজ শহর চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। কিন্তু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পর দিনই সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। দেড় মাসের ছুটি নিয়ে সপরিবার চলে যান দুবাইয়ে। সেখান থেকেই লন্ডনে গিয়ে ডাক্তার দেখিয়ে গত সোমবার বিকেলে তামিম দেশে ফিরেছেন। এখন দুই পক্ষ মিলে তামিমের ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত আসে, সেটা জানার অপেক্ষায় আছে সবাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

১০

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১২

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

১৩

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১৪

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

১৫

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১৭

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১৮

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১৯

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

২০
X