ক্রীড়া প্রতিবেদক, কানপুর থেকে
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

টাইগার রবির ঘটনায় ভারতীয় পুলিশের বক্তব্য

কানপুর পুলিশের দাবি রবির অভিযোগ মিথ্যা। ছবি : সংগৃহীত
কানপুর পুলিশের দাবি রবির অভিযোগ মিথ্যা। ছবি : সংগৃহীত

কানপুরে ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি—এমনই অভিযোগ করেন তিনি। পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। শরীরের বিভিন্ন অংশ দেখিয়ে আঘাতের কথা পুলিশকে জানান রবি। পরে মেডিকেল দলের সঙ্গে তাকে হাসপাতালেও পাঠানো হয়। তবে পরে জানা গেছে, রবির তোলা অভিযোগের কোনো ভিত্তি নেই। কানপুর পুলিশের এসিপি অভিষেক পান্ডে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হামলার কথা সত্য নয়।

রবির দেওয়া তথ্য মিথ্যা নিশ্চিত করে তিনি বলেন, ‘সে শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিল। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরী ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়। সে অনেক আগের থেকে ভালো অনুভব করছে। তার আনিত অভিযোগ পুরোটাই অসত্য। কোনো ভক্ত তাকে আঘাত করেনি।’

টাইগার রবি বাংলাদেশের ক্রিকেট জগতে পরিচিত নাম। বাংলাদেশের প্রায় সব সিরিজ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে টাইগার বেশে গ্যালারিতে দেখা যায় তাকে। এ জন্য টাইগার রবি নামে বেশ পরিচিত তিনি।

এদিকে প্রথমে জানা যায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি। পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

খবর নিয়ে জানা যায়, মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের এ সমর্থক। তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথাকাটাকাটি হয় তার। পরে হাতাহাতিও জড়িয়ে পড়েন দুপক্ষ। এতে আহত হন বাংলাদেশি সেই সমর্থক। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে।

আহতাবস্থায় রবি তার ওপর হামলার কথা স্থানীয় পুলিশকে জানান। পাঁজরের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম। লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বিভিন্ন সিরিজে মাঠে গর্জন তোলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১০

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১২

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৩

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৪

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৫

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৬

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৭

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৮

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৯

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

২০
X