স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আকবরকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা

আকবর আলী। ছবি : সংগৃহীত
আকবর আলী। ছবি : সংগৃহীত

চলতি মাসের ১৮ তারিখ থেকে ওমানে শুরু হতে যাচ্ছে পুরুষ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ। আসন্ন এই প্রতিযোগিতার জন্য আজ রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী, যা তার জন্য একটি নতুন অভিজ্ঞতা। জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটারকেও এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলে রয়েছেন তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব ও জাকের আলি অনিকের মতো জাতীয় দলের খেলোয়াড়রা। এ ছাড়া তরুণ প্রতিভা হিসেবে থাকছেন জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি এবং ওয়াসি সিদ্দিক।

বাংলাদেশের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে হংকং। এরপর ২১ অক্টোবর আফগানিস্তান এবং ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ দল।

বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড:

পারভেজ হোসেন ইমন, জিসান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলী (অধিনায়ক), জাকের আলি অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল।

উল্লেখ্য, ইমার্জিং এশিয়া কাপে এবারই প্রথমবারের মতো ম্যাচগুলো টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। আগের তিনটি আসর ছিল ৫০ ওভারের ম্যাচভিত্তিক। প্রথম আসরে শিরোপা জিতেছিল ভারত, আর পরের দুটি আসরে জয়ী হয় পাকিস্তান। সর্বশেষ ২০২৩ সালে পাকিস্তান ভারতকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর প্রেমের পর বিয়ে, দুমাসেই স্বামীর করুণ পরিণতি

প্রাইজবন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, লাখপতি হলেন যারা

প্রতিদিনের এই ৭ অভ্যাস বারোটা বাজাচ্ছে আপনার ঘুমের, এখনই সতর্ক হোন

শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, তবে...

১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

যে ৪ ব্যক্তি রোজা ভেঙে ফেলতে পারবেন

ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

ওসমান হাদি হত্যায় গোলাম রাব্বানীর বন্ধু রুবেলের দায় স্বীকার

তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

১০

কুৎসা রটিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস

১১

গণভোটে ‘না’ ভোট নিয়ে যা জানালেন মনির হায়দার

১২

বিজয়ী হলে পরাজিত প্রার্থীদের পরামর্শ নিয়ে কাজ করব : তুলি

১৩

দুর্নীতিবাজদের ঋণ কোনোদিন শোধ হবে না

১৪

ফ্যামিলি কার্ড : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৫

এক দিনে কতটা আলু খাওয়া নিরাপদ? জানালেন পুষ্টিবিদ

১৬

ইরানে সামরিক হামলার দিনক্ষণ মধ্যপ্রাচ্যের মিত্রকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

১৭

টুপির রাজনীতি ও নির্বাচন

১৮

পার্লামেন্টে সত্যি কথা শুনতে চাইলে আমাকে ভোট দেন : ফজলুর রহমান

১৯

চট্টগ্রামকে ক্রীড়া নগরী হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ

২০
X