36Array ( [0] => 36 [1] => 38 )
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের পাশে দাঁড়ালেন শাহীন শাহ

পাকিস্তানের বাঁহাতি গতি তারকা শাহীন শাহ আফ্রিদি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের বাঁহাতি গতি তারকা শাহীন শাহ আফ্রিদি। ছবি : সংগৃহীত

১৯৯২ সালে নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জেতান কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে যোগ দিয়ে দেশের প্রধানমন্ত্রীও নির্বাচিত হন সাবেক পাকিস্তান অধিনায়ক। তবে গতকাল তোশাখানার মামলায় গ্রেপ্তার হলে প্রতিবাদ জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন পাকিস্তান বর্তমান তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি।

শনিবার (৫ আগস্ট) তোশাখানা মামলায় অভিযুক্ত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেদিনই নিজের বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক এই অধিনায়ক। এ ঘটনার পর ইমরান খানকে সমর্থন জানিয়ে টুইটারে তার ‘ডিসপ্লে পিকচার’টি কালো করে দেন শাহীন শাহ আফ্রিদি।

পাকিস্তানের ইসলামাবাদের একটি আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-প্রধান ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ রুপি জরিমানা ঘোষণা করে। সেদিনই লাহোরের জামান পার্ক এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার হন সাবেক পাকিস্তান প্রধানমন্ত্রী।

পিটিআই প্রধান গ্রেপ্তার হওয়ার এক ঘণ্টার মধ্যেই টুইটারে নিজের ডিসপ্লে ছবিটি কালো রঙের করেন শাহিন। এ ছাড়া কালো রঙের একটি ‘কার্ড’ও পোস্ট করেন বাঁহাতি এ পেসার। অবশ্য কিছুক্ষণ পর সেটি মুছেও দেন শাহীন। তবে ডিসপ্লে ছবিটি কালোই রাখেন তিনি। পাক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের পর একটি ইঙ্গিতপূর্ণ টুইটও করেন বাঁহাতি গতি তারকা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই টুইটটি মুছে দেন তিনি।

বর্তমান ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে ওয়েলশ ফায়ারের হয়ে মাঠ মাতাচ্ছেন শাহীন শাহ আফ্রিদি। এ মাসের শেষদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবেন এই বাঁহাতি গতি তারকা। এরপর এশিয়া কাপের প্রথম ম্যাচে ৩০ আগস্ট নেপালের বিপক্ষে মাঠে নামবেন শাহীন শাহ আফ্রিদি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X