স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ওমরাহ হজ পালন করতে সৌদিতে সাকিব

ভক্তের সাথে সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
ভক্তের সাথে সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের আলোচিত অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে সৌদি আরবে ওমরাহ হজ পালনে রয়েছেন। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে পরিবারসহ সময় কাটানোর পর এবার পবিত্র ওমরাহ পালনের জন্য তিনি মক্কায় অবস্থান করছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ শামিম খান নামের একজন বাংলাদেশির ফেসবুক লাইভে সাকিবকে জুব্বা পরিহিত অবস্থায় মক্কার রাস্তায় হাঁটতে দেখা যায়। সেখানে ভক্তদের সাথে আলাপচারিতা এবং সেলফি তোলার জন্যও তাকে ঘিরে ভক্তদের ভিড় জমে। সাকিবও হাসিমুখে ভক্তদের আবদার পূরণ করেন।

সাকিব সর্বশেষ জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিয়েছিলেন। এরপর টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণাও দেন তিনি। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নেয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন, তবে নানা জটিলতার কারণে সেই পরিকল্পনা আপাতত স্থগিত রয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজেও দেখা যায়নি সাকিবকে। তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ফরম্যাট থেকেও বিদায় নিতে চান। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বাংলাদেশ দলে তার ভবিষ্যত নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সাকিবের নামে দেশে একটি হত্যা মামলা দায়ের হয়েছে এবং তার ও স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১০

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১২

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

১৩

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১৪

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১৫

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১৬

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১৭

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৯

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

২০
X