স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০১:০১ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শর্ত মানবে না বিসিবি, সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের ইঙ্গিত

শর্ত মানবে না বিসিবি, সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের ইঙ্গিত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

দেশে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট সচল করা এবং বিদেশে আসা-যাওয়ার নিশ্চয়তা- এ তিনটি শর্ত পূরণের দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। তবে এসব বিষয়ে বিসিবি কোনো সুরাহা করতে ব্যর্থ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও খেলবেন না সাকিব বলে দাবি বাংলাদেশের গণমাধ্যমের। যা ইঙ্গিত দিচ্ছে দেশসেরা এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষ।

সাকিব বর্তমানে একটি হত্যা মামলায় আসামি। এছাড়া শেয়ারবাজার কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানাও হয়েছে তার বিরুদ্ধে। বিদেশে টাকা পাচার রোধে বাংলাদেশ ব্যাংক সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করেছে।

বিসিবির একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম জানিয়েছে, সাকিব বিসিবিকে অনুরোধ করেছিলেন অন্তত ব্যাংক লেনদেন স্বাভাবিক করতে এবং দেশে খেলার সুযোগ করে দিতে। কিন্তু বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে।

এ ব্যাপারে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘সাকিবের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হওয়ায় বিসিবির কিছু করার সুযোগ নেই। তারা কেবল সরকারকে অনুরোধ করতে পারে মামলার তদন্ত দ্রুত শেষ করার জন্য।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমরা চাইলে অনেক কিছু করতে পারি না। সাকিব দেশের মাঠে খেলতে পারে না, দলের সঙ্গে অনুশীলন করতে পারে না। শুধু বিদেশে খেলে আন্তর্জাতিক ক্যারিয়ার চালিয়ে যাওয়া কঠিন।”

তবে সাকিব তার ক্যারিয়ারে বিদেশি লিগে খেলে জাতীয় দলে ধারাবাহিক পারফর্ম করে এসেছেন। বর্তমানে তিনি আবুধাবি টি-টেন লিগে খেলছেন এবং ফিটনেস নিয়ে কোনো প্রশ্ন নেই। মূলত বিসিবি তার শর্ত পূরণ করতে পারবে না বলেই সাকিবের জাতীয় দলে ফেরা এখন অনিশ্চিত।

অন্যদিকে, দলের অবস্থা আরও জটিল করেছে খেলোয়াড়দের চোট। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর পর এবার তাওহীদ হৃদয় চোটে পড়েছেন। ফলে টেস্ট দলের খেলোয়াড়দের দিয়েই ওয়ানডে স্কোয়াড গঠন করতে হবে। সম্ভাব্য দলে জাকির হাসান, মাহিদুল ইসলাম অংকন, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয় এবং আফিফ হোসেনের মধ্যে চারজনকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এই পরিস্থিতিতে বাংলাদেশ একটি দুর্বল দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে, যা দলের ভবিষ্যৎ পারফরম্যান্সের জন্য বড় চিন্তার কারণ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১০

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১১

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১২

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৩

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৪

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৫

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৬

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৭

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৮

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৯

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

২০
X