স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ালে বড় ক্ষতির মুখে পড়বে পিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় বিপদে পিসিবি। ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় বিপদে পিসিবি। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে চলমান অচলাবস্থার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পিসিবি যদি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, তাহলে তারা আর্থিক ক্ষতি, আইনি জটিলতা এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

একজন সিনিয়র ক্রিকেট প্রশাসক পিটিআইকে জানিয়েছেন, পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক চুক্তিতে স্বাক্ষর করেছে এবং অংশগ্রহণকারী দেশ হিসেবে ‘ম্যান্ডেটরি মেম্বার পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট’ (এমপিএ) মেনেছে। এই চুক্তি অনুযায়ী, আইসিসির টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অন্যথায়, আইসিসির রাজস্ব ভাগ থেকে পাকিস্তান বঞ্চিত হবে।

তিনি বলেন, ‘আইসিসি সম্প্রচার চুক্তির অধীনে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের সব সদস্য দেশ আইসিসির ইভেন্টে অংশ নেবে। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচের মাধ্যমে বড় ধরনের রাজস্ব আসে এবং সম্প্রচারকারীরা এই ম্যাচের বাণিজ্যিক সম্ভাবনার ওপর ভিত্তি করেই দীর্ঘমেয়াদী চুক্তির বিড করে থাকে।’

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তান সরে দাঁড়ালে আইসিসি এবং অন্যান্য সদস্য দেশগুলো পিসিবির বিরুদ্ধে মামলা করতে পারে। এছাড়া, ১৬টি সদস্য বোর্ডের মধ্যে পাকিস্তান একঘরে হয়ে পড়তে পারে।

গত সপ্তাহে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য হাইব্রিড মডেলে সম্মতি জানালেও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। এই মডেলে ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে পিসিবির দাবি, এই হাইব্রিড মডেল পরবর্তী আইসিসি ইভেন্টগুলিতেও কার্যকর হতে হবে।

পিসিবির চেয়ারম্যান মহসিন নকভির ওপর চাপ বাড়ছে। কারণ অন্যান্য ক্রিকেট বোর্ড এবং আইসিসি ম্যানেজমেন্ট পিসিবির দাবির প্রতি সমর্থন দিচ্ছে না। আইসিসি ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরে সঠিক সমাধান দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিশ্লেষকদের মতে, যদি পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেদের সরিয়ে নেয়, তবে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে এবং আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X