সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

টপ অর্ডারে আবারও ব্যর্থ লিটনরা

টপ অর্ডারে আবারও ব্যর্থ লিটনরা

লিটন দাস ভাগ্যবান নাকি বাংলাদেশি বলেই এমন সম্ভব- সে প্রশ্ন এখন তোলাই যায়। পর পর দুই ওয়ানডেতে ব্যর্থ হওয়ার পরও তৃতীয় ম্যাচে এই টপ অর্ডার ব্যাটারের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু এবারও ব্যর্থতার বৃত্তে আটকা পড়লেন ডানহাতি এই ব্যাটার। সিলভার ডাক মেরে ফিরে গেছেন সাজঘরে।

আরেক ওপেনার তানজিদ হাসান তামিম প্রথম দুই ম্যাচে ভালো শুরু পেলেও এবার কোনো রানই করতে পারলেন না। দুই টপ অর্ডার ব্যাটারের এমন ব্যর্থতা বড় চাপেই পড়েছিল বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও সৌম্য জুটিতে কিছুটা হলেও মেলে স্বস্তি।

সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ম্যাচেও টস হেরে ব্যাটিং পেয়েছেন মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৭ রান। ৪৬ রানে অপরাজিত ওপেনার সৌম্যের সঙ্গী মিরাজের স্কোর ৪৭।

প্রথম দুই ম্যাচ হেরে স্বাগতিকদের কাছে সিরিজ আগেই হাতছাড়া করে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে জয়ের বিকল্প নেই মিরাজদের সামনে। এমন ম্যাচে তৃতীয় ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি। কোনো রান না করেই ফিরে গেছেন ওপেনার তানজিদ তামিম। তিনে এসে লিটন যেন বৃত্তেই আটকা। আলজারি জোসেফের দ্বিতীয় শিকার হলেন তিনি; ফিরলেন স্লিপে ক্যাচ দিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১০

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১১

স্পেনের গোল কেন বাতিল হলো!

১২

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৩

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৪

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৫

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৬

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৭

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

১৮

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

১৯

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

২০
X