ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ সেলাইতে সৌম্যের বিপিএলও শঙ্কায়

সৌম্য সরকার। ছবি : সংগৃহীত
সৌম্য সরকার। ছবি : সংগৃহীত

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ে পাওয়া চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সৌম্য সরকার। আঙুলে পাঁচ সেলাইতে অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে সময় কাটাতে হবে বাঁ হাতি এই ওপেনারকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চোটে শেষ টি-টোয়েন্টি আর মাঠে নামা হচ্ছে না সৌম্যের।

ম্যাচের সপ্তম ওভারে ফিল্ডিংয়ের সময় চোট পান সৌম্য। রভম্যান পাওয়ালের ক্যাচ হাত ফসকে পড়ে তার। তখনই চোট নিয়ে কাতরাচ্ছিল সৌম্য। পরে মাঠ থেকে উঠে যান তিনি। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, সৌম্যের তর্জনীতে পাঁচটি সেলাই লেগেছে। ম্যাচের পর একটি এক্সরে করা হয়। মাঠে ফিরতে অন্তত ৩-৪ সপ্তাহ লাগবে।

সম্প্রতি ব্যাট হাতে ছন্দে ছিলেন সৌম্য। গ্লোবাল সুপার লিগের পর জাতীয় দলেও পারফর্ম করেছিলেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে ৪৩ রানের দারুণ এক ইনিংসও খেলেছিলেন। কিন্তু তার এমন চোট শঙ্কা জাগাবে বিপিএলেও। কেননা, ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই টুর্নামেন্ট। সৌম্যকে পেতে কয়েক রাউন্ড অপেক্ষা করতে হতে পারে তার দলকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X