কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:৫৩ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম সেশন বাংলাদেশের

ফিফটি তুলে নেওয়ার পর নাজমুল হাসান শান্ত।   ছবি: সংগৃহীত
ফিফটি তুলে নেওয়ার পর নাজমুল হাসান শান্ত। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে দিনের শুরুতে উইকেট হারালেও প্রথম সেশন দারুণ ভাবে নিজেদের করে নেয় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে শূন্য রানে আউট হন ওপেনার জাকির হাসান। তারপর মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে ১১০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে নাজমুল হাসান শান্ত।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১৬ রান। নাজমুল হাসান শান্ত ২য় ফিফটি তুলে অপরাজিত আছেন ৬৪ রানে। মাহমুদুল হাসান জয় ৩৮ রানে অপরাজিত আছেন।

এর আগে আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ সাহিদি টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ে করার সিদ্ধান্ত নেন। তামিমের ইনজুরিতে জাকির হাসানের সঙ্গে ওপেন করতে নামেন মাহমুদুল হাসান জয়।

প্রায় চার বছর পর আবারো সাদা পোশাকের ক্রিকেট ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ঘরের মাঠে জয়ের বিকল্প অন্য কিছু ভাবছে না স্বাগতিকরা। অন্যদিকে, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আফগানিস্তান। সাকিব না থাকায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস।

টাইগার বাহিনীর তুলনায় কিছুটা এগিয়ে আফগানদের মনোবল। গতবার বাংলাদেশ সফরে অলরাউন্ডার রশিদ খানের স্পিনবিষে বড় জয়ের দেখা পেয়েছিল আফগানিস্তান। তবে আজ শুরু হতে যাওয়া টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রস্তুত লিটন দাসের দল। ২২৪ রানে জয়ী ওই টেস্টের নায়ক রশিদ খান ইনজুরিতে থাকায় কিছুটা স্বস্তিতে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, রহমত শাহ, হাসমাতুল্লাহ সাহিদি, নাসির জামাল, করিম জানাত, আফসার জাজাই, আমির হামজা,জহির খান, নিজাত মাসুদ ও ইয়ামিন আহমাদজাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X