স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার কানাডিয়ান লিগে সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।     ছবি: সংগৃহীত
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

লঙ্কান প্রিমিয়ার লিগের দল গল গ্ল্যাডিয়েটর্স সাকিব আল হাসানকে সরাসরি দলে নিয়েছে। এবার কানাডার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগেও দল পেলেন টাইগার অলরাউন্ডার। মন্ট্রিয়েল টাইগার্স ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। এ ছাড়া তাকে দলের আইকন খেলোয়াড় নির্বাচন করা হয়েছে।

কানাডিয়ান টি-টোয়েন্টি লিগের একটি দল তিনজন করে আইকন ক্রিকেটার নির্বাচিত করতে পারবে। মন্ট্রিয়েল টাইগার্সে সাকিবের সঙ্গে আইকন ক্রিকেটার হিসেবে আছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান হার্ডহিটার আন্দ্রে রাসেল। সাকিব-রাসেল ছাড়াও ড্রাফট থেকে আরেকজন আইকন ক্রিকেটার দলে ভেড়াবে মন্ট্রিয়েল টাইগার্স। তিনি হবেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ক্রিস লিন।

মঙ্গলবার (১৩ জুন) গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ড্রাফট অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী দলগুলো ড্রাফট থেকে পছন্দের তারকাদের দলে ভেড়ায়। ‘মার্কি’ ক্যাটাগরি থেকে সাকিব-রাসেলকে দলে নিয়েছে মন্ট্রিয়েল টাইগার্স।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এবার বেশ কিছু বড় তারকাকে দেখা যাবে।ভ্যাঙ্কুভার নাইটর্সের হয়ে খেলবেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও দক্ষিণ আফ্রিকার ব্যাটার রসি ভ্যান ডার ডুসেন। মিসিসাওগা প্যান্থারার্সে খেলবেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক ও টি-টোয়েন্টি ক্রিকেটের ইউনিভার্স বস উইন্ডিজের ক্রিস গেইল। ব্রাম্পটন ওলভসের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাবেক ভারতীয় বিশ্বকাপজয়ী স্পিনার হরভজন সিং।

এবারের গ্লোবাল টি-টোয়েন্টি আসরে ছয়টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি দল ১৬ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে। ফাইনাল ম্যাচসহ মোট ২৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। করোনার কারণে ২০১৯ সালের পর তিন বছর বিরতি দিয়ে আবার ২০২৩ সালে শুরু হতে যাচ্ছে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ।

২০১৯ সালের টুর্নামেন্টে খেলেছেন ক্রিস গেইল, যুবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো তারকা ক্রিকেটাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X