শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১১:১১ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অনিশ্চয়তা

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হচ্ছে। গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া গেছে। তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো কোনো ঘোষণা দেয়নি। বিসিবি সূত্র জানায়, পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে হাতে না আসায় চূড়ান্ত কিছু বলা সম্ভব হচ্ছে না।

আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন নীতিমালা অনুযায়ী, যদি কোনো বোলার পরপর দুটি পরীক্ষায় ব্যর্থ হন, তবে পরবর্তী এক বছর কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন না। এমন পরিস্থিতিতে সাকিবকে বোলিং ছাড়াই কেবল ব্যাটার হিসেবে খেলতে হতে পারে। তবে বিসিবির একটি সূত্র দেশের একটি গণমাধ্যমকে বলেছেন, সাকিব এখনই বোলিং বন্ধ না করে অ্যাকশন সংশোধনে কাজ চালিয়ে যেতে পারবেন। যদি তিনি মনে করেন, অ্যাকশন ত্রুটিমুক্ত হয়েছে, তবে পুনরায় পরীক্ষা দিতে পারবেন। কিন্তু তৃতীয়বার ব্যর্থ হলে এক বছরের জন্য পরীক্ষার সুযোগও হারাবেন।

সাকিবের চেন্নাইয়ের পরীক্ষার ফলাফল নিয়ে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। বিসিবি সংশ্লিষ্টরা জানান, পরীক্ষায় কারিগরি ত্রুটি থাকতে পারে। সেক্ষেত্রে সাকিব দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন।

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে একটি ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন প্রথমবার সন্দেহের মুখে পড়ে। দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট শিকার করেন সাকিব। কিন্তু ম্যাচের দুই আম্পায়ার তার অ্যাকশন ত্রুটিযুক্ত বলে সন্দেহ প্রকাশ করেন। পরে ২ ডিসেম্বর ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটিতে প্রথম পরীক্ষা দেন সাকিব। সেখানে প্রথম তিন ওভারে তাঁর অ্যাকশন স্বাভাবিক থাকলেও চতুর্থ ওভার করতে গিয়ে ত্রুটি ধরা পড়ে।

চেন্নাইয়ের পরীক্ষায় ব্যর্থ হলে সাকিবকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে বিরত থাকতে হবে। তবে আইসিসির নিয়ম অনুযায়ী, পরীক্ষার ফলাফল নিয়ে আপিল করার সুযোগ থাকবে তার।

সাকিবের এই পরিস্থিতি শুধু তার ক্যারিয়ারেই নয়, বাংলাদেশ ক্রিকেটের ওপরও বড় প্রভাব ফেলবে। এখন দেখার বিষয়, বিসিবি কীভাবে এই ইস্যুটি সামাল দেয় এবং সাকিব কত দ্রুত সমস্যার সমাধান করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১০

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১২

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৩

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

১৪

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

১৫

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১৬

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১৭

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১৮

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১৯

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

২০
X