স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাবা হচ্ছেন নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত ও সাবরিন সুলতানা রত্না। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত ও সাবরিন সুলতানা রত্না। ছবি : সংগৃহীত

বর্তমান ক্রিকেটের তিন সংস্করণে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত। চলতি আগস্টে শ্রীলঙ্কা ও পাকিস্তানে এশিয়া কাপ এবং ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এই দুই মেগা আসরের জন্য প্রস্তুত হচ্ছেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার। তবে বড় দুটি টুর্নামেন্টের আগে আরও একটি দারুণ সুখবর পেলেন তিনি। প্রথমবারের মতো বাবা হতে চলেছেন শান্ত।

নাজমুল হোসেন শান্ত ও সাবরিন সুলতানা রত্না দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। তাদের দুজনের বাড়িই রাজশাহী। ২০২০ সালের ১১ জুলাই করোনা মহামারি চলাকালে ছোট পরিসরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শান্ত-রত্না জুটি।

করোনার সময়ে ক্যারিয়ারের সবচেয়ে বাজে অবস্থার মধ্য দিয়ে যান নাজমুল হাসান শান্ত। ব্যাটের পারফরম্যান্স নিয়ে সমর্থকেরা তুমুল সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচণ্ড রকমের ট্রলের শিকার হয়েছেন এই বাঁহাতি ওপেনার। নিজেকে মানসিকভাবে শক্ত থাকা যখন অনেক কঠিন হয়ে পড়েছিল ঠিক তখন পাশ থেকে সমর্থন জুগিয়েছেন তার স্ত্রীর সাবরিন সুলতানা রত্না।

ক্রিকেটের তিন সংস্করণে যখনই দুর্দান্ত ছন্দে ফিরেছেন মানুষের প্রশংসায় ভেসেছেন, তখনই স্ত্রীর সেই অবদানের কথা একাধিকবার সামনে এনেছেন শান্ত। স্বীকার করেছেন দুঃসময়ে বন্ধুর মতো পাশে থাকা মানসিকভাবে সমর্থন জানানোর কথা।

২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে রানে ফেরেন শান্ত। এরপর থেকেই প্রতিটি সিরিজেই অসাধারণ ব্যাটিং রানের ফোয়ারা ছুটিয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি ওপেনার। আয়ারল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্ট সেরার স্বীকৃতি পেয়েছেন শান্ত। সবশেষ আফগানিস্তান সিরিজে এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির কৃতি গড়েন বাঁহাতি ওপেনার। তার এই দুর্দান্ত ফর্ম সামনে অনুষ্ঠেয় এশিয়া কাপ ও বিশ্বকাপেও দেখতে চায় প্রত্যেক বাংলাদেশি ক্রীড়াপ্রেমী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জালে কেপ-ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স

হেরেও বাজিগর, মেসির আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠলেও বিশ্বকাপে নতুন রূপকথা কেপ ভার্দের

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

১২

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

১৩

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

১৪

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

১৫

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

১৬

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

১৭

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

১৮

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

১৯

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

২০
X