ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম বিভাগের মধ্যেই আলোচনায় প্রিমিয়ার

বিসিবি ভবন। ছবি : সংগৃহীত
বিসিবি ভবন। ছবি : সংগৃহীত

অবশেষে মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছে ঢাকার ক্লাবগুলো। বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসে আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আসন্ন প্রথম বিভাগ ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরবে তারা। ইতিমধ্যে ক্লাবগুলো তাদের প্রস্তুতি পর্বও শুরু করে দিয়েছে।

আগামীকাল বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্ট সামনে রেখে ট্রফি উন্মোচন ও আম্পায়ার্স ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা। বৃহস্পতিবার রাজধানীর বসিলায় সিলিকন ভ্যালিতে হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরি। তিনি বলেন, ‘বৃহস্পতিবার ৩০ জানুয়ারি লিগ শুরু হবে। আমাদের যেহেতু সময়ের স্বল্পতা আছে। আমাদের প্রিমিয়ার ডিভিশন ও কোয়ালিফাইং আছে—এটা নিয়ে আলোচনা হয়েছে। এটা কোন সভা না, মতবিনিময়।’

২০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল প্রথম বিভাগ ক্রিকেট লিগ। কিন্তু বিসিবির গঠনতন্ত্র সংশোধন ইস্যুতে স্থগিত হয়ে যায় লিগের কার্যক্রম। পরে বোর্ড সভায় সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত হলে মাঠে ফিরতে সম্মত হয় ঢাকার ক্লাবগুলো। ইতিমধ্যে ১০দিন নষ্ট হচ্ছে তাদের। এতে করে সমস্যার সম্মুখীন হতে হবে প্রিমিয়ার লিগ শুরু করতেও। প্রাথমিক সূচিতে ২০ ফেব্রুয়ারি শুরু করার চিন্তা-ভাবনা ছিল সিসিডিএমের। কিন্তু এখন সেটা পিছিয়ে যাচ্ছে। ২৭-২৮ ফেব্রুয়ারির দিকে শুরুর চিন্তা তাদের। যদিও একই সময় প্রথম বিভাগের সুপার লিগের খেলাও চলমান থাকবে। দুটো চ্যালেঞ্জকে সামনে রেখেই একসঙ্গে দুই লিগ চালিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা আছে বলে জানিয়েছেন সালাউদ্দিন। সর্বশেষ প্রিমিয়ার লিগেই সিদ্ধান্ত হয়েছিল পরবর্তী দুই মৌসুমে থাকবে না কোনো বিদেশি ক্রিকেটার। এখনো সেই সিদ্ধান্তই আছে বলে নিশ্চিত করেছেন সালাউদ্দিন। তিনি জানিয়েছেন, ক্লাবগুলো যতদিন পর্যন্ত চাইবে না—ততদিন দেশিদের নিয়েই হবে লিগ।

ঢাকার লিগগুলোতে খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকার ইতিহাস পুরোনো। প্রতি বছরই লিগ শুরুর আগে বিষয়টি সামনে আসে। এবারও আলোচনায় তা। প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার আগেই জানা গেছে ক্লাবগুলোর কাছ থেকে পুরোপুরি পারিশ্রমিক পায়নি অনেকেই। বিষয়টি নিয়ে ক্লাব প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, এমন কোনো অভিযোগ তারা পাননি। এমনকি সিসিডিএমও নাকি পায়নি। তবে খেলোয়াড়দের পারিশ্রমিক যেন বকেয়া না থাকা, সে ব্যাপারে লক্ষ্য রাখবে তারা। আপাতত লিগ শুরু করে শেষ করাটার চ্যালেঞ্জটা নিয়েই বেশি মনোযোগী সিসিডিএম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১০

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১১

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১২

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৩

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৪

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৬

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৭

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৮

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৯

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

২০
X