স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে জোরেশোরে। গেল শনিবার শুরু হওয়া এই অনুশীলনপর্বের শেষ দিনে গণমাধ্যমের সামনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও নিজের প্রস্তুতি নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি।

শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাচ না খেললেও সেটা আমাকে কিছুটা বাড়তি সময় দিয়েছে নিজের ব্যাটিং আর ফিটনেস নিয়ে কাজ করার। কোচদের সহায়তায় আমি সেই সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। এখন আত্মবিশ্বাসী যে এই প্রস্তুতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে দেবে। সবকিছু ঠিক থাকলে ভালো ফলাফল হবে ইনশাআল্লাহ।’

এদিকে, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভাবনা নিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তী রিকি পন্টিং-এর নেতিবাচক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে শান্ত সরলভাবেই জানান, ‘এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’ অনুশীলনের শেষে বাংলাদেশ দল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কোচিং স্টাফসহ ফটোসেশনে অংশ নেয়। উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

আগামীকাল দিবাগত রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে টাইগাররা। ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ শেষে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে গিয়ে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ স্বাগতিকদের মুখোমুখি হবে ফিল সিমন্সের শিষ্যরা।

শান্তর নেতৃত্বে দল কতদূর যেতে পারে, এখন সেদিকেই তাকিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১০

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১১

ছেলের হাতে বাবা খুন

১২

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৩

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৬

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৭

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৯

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X