স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশে এলো বিশ্বকাপের মাসকট

১৩তম ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রকাশিত মাসকট প্রকাশ করেছে আইসিসি। ছবি : সংগৃহীত
১৩তম ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রকাশিত মাসকট প্রকাশ করেছে আইসিসি। ছবি : সংগৃহীত

৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তবে দিনক্ষণ যতটাই এগিয়ে আসছে বিশ্বকাপের উন্মাদনাও ততটাই বেড়েই চলছে। এবার উন্মাদনা আরও বাড়াতে বিশ্বকাপের মাসকট প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে মাসকট প্রকাশিত হলেও সেটির নাম নির্ধারণ করতে পারেনি সংস্থাটি।

শনিবার (১৯ আগস্ট) ভারতের হারিয়ানা প্রদেশের গুরুগ্রামে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের মাসকট উন্মোচন করেছে আইসিসি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দুই অধিনায়ক ইয়াশ ধুল এবং শেফালি ভার্মাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লিঙ্গ সমতার জন্য ছেলে এবং মেয়ের ব্যতিক্রম দুইটি মাসকট উন্মোচন করা হয়েছে ক্রিকেটের বৈশ্বিক আসরের জন্য।

বিশ্বকাপের আগে মাসকট উন্মোচন করলেও তার কোনো নাম ঠিক করেনি আইসিসি। মূলত দর্শকদের পছন্দের ওপর ছেড়ে দেওয়া হয়েছে মাসকটের নাম নির্ধারণ করার দায়িত্ব। আগামী ২৭ আগস্ট পর্যন্ত দর্শকরা ভোট দিয়ে মাসকটের নাম ঠিক করতে পারবে। নাম পছন্দের আগে আইসিসির ওয়েবসাইট থেকে ঘুরে আসতে হবে ক্রিকেটপ্রেমীদের।

২০২৩ বিশ্বকাপের মাসকট নিয়ে আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেন, ‘বিশ্বকাপ সামনে রেখে মাসকট উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত। এবারের মাস্কটটি সার্বজনীনতাকে নির্দেশ করে। এ ছাড়া বর্তমান বিশ্বে লিঙ্গ সমতার মতো গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রতিফলন ঘটানো হয়েছে মাসকটগুলোতে।’

লিঙ্গ সমতা বজায় রাখতে পুরুষ ও মহিলা মাসকটকে আইসিসির পক্ষ থেকে ক্রিকটোভার্স হিসেবে বর্ণনা দেওয়া হয়েছে। নারী মাসকটের মাধ্যমে একজন পেসারের গতি এবং নমনীয়তার সঙ্গে তার প্রতিফলনকে তুলে ধরা হয়েছে। আর পুরুষ মাসকটের মাধ্যমে একজন ব্যাটসম্যানের ফিটনেস ও শক্তিমত্তার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। আর প্রতিটি মাসকটের মধ্যে রয়েছে ক্রিকেটের ছয়টি শক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১০

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১১

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১২

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৩

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৪

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৫

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১৬

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১৮

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

১৯

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

২০
X