স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৬ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

প্রস্তুতি ম্যাচেও শান্তর হতাশাজনক পারফরম্যান্স

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

আর মাত্র একদিন পরেই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। তার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুবাইয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগাররা।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নাজমুল হোসেন শান্তর দল। তবে ইনিংসের শুরুটা খুব একটা সুখকর হয়নি বাংলাদেশের জন্য।

সাম্প্রতিক বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা ওপেনার তানজিদ হাসান তামিম এদিন বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। মাত্র ৬ রান করেই আলি রেজার বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। দলকে ভরসা দেওয়ার বদলে ১২ রান করেই মুবাশ্বির খানের বলে ক্যাচ তুলে দেন তিনি।

তবে বিপরীত চিত্র দেখা গেছে সৌম্য সরকারের ব্যাটে। চোট কাটিয়ে মাঠে ফেরা এই বাঁহাতি ওপেনার প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করছেন। তার আগ্রাসী ব্যাটিংয়ের ওপর ভর করেই পাওয়ার প্লের শেষে ৬০ রানে পৌঁছে যায় বাংলাদেশ।

সৌম্য ৩৪ রানে অপরাজিত আছেন, তাকে সঙ্গ দিচ্ছেন চারে নামা মেহেদি হাসান মিরাজ, যিনি ৪ রানে ক্রিজে আছেন। দলটি এখন ভালো সংগ্রহের দিকে এগোতে পারবে কি না, সেটাই দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

১১

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

১২

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

১৩

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

১৪

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

১৫

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

১৭

রাতের আঁধারে কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

১৮

একই দিনে দুই দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

১৯

জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল?

২০
X