স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানদের উড়িয়ে দিল প্রোটিয়ারা

শতকের পর রিকেলটন। ছবি : সংগৃহীত
শতকের পর রিকেলটন। ছবি : সংগৃহীত

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি-এর প্রথম ও আসরের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০৭ রানের বিশাল জয় পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে। প্রোটিয়াদের হয়ে ব্যাট হাতে ঝড় তুললেন রায়ান রিকেলটন, আর বোলিংয়ে শাসন চালালেন কাগিসো রাবাদা। আফগানিস্তানের পক্ষে একমাত্র রাহমত শাহ কিছুটা প্রতিরোধ গড়লেও দলের হার এড়ানো সম্ভব হয়নি।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২৮ রানের মাথায় তারা হারায় প্রথম উইকেট, টনি ডি জর্জি (১১) বিদায় নেন। কিন্তু এরপরই ম্যাচের দৃশ্যপট বদলে দেন রায়ান রিকেলটন ও অধিনায়ক টেম্বা বাভুমা।

দুজন মিলে দ্বিতীয় উইকেটে ১২৯ বল খেলে ১৫৭ রানের জুটি গড়েন। অধিনায়ক বাভুমা শেষ পর্যন্ত ৫৮ রান করে আউট হলেও রিকেলটন থামেননি। তিনি খেলেন ১০৬ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস, যেখানে ছিল ৭টি চার ও ১টি ছক্কা। এরপর রাসি ভ্যান ডার ডুসেন (৫২) ও আইডেন মার্করামের (৫২*) ঝোড়ো ব্যাটিংয়ে ৫০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৩১৫/৬ রানের শক্তিশালী সংগ্রহ পায়।

৩১৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। মাত্র ৫০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি। কাগিসো রাবাদার আগ্রাসী বোলিংয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি (০)।

তবে একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান রাহমত শাহ। চতুর্থ উইকেটে সেদিকুল্লাহ আতালের সঙ্গে ৩৮ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের (১৮) সঙ্গে কিছুটা প্রতিরোধ গড়লেও দলকে জয় এনে দিতে পারেননি। রাহমত ৯২ বলে ৯০ রান করে শেষ উইকেট হিসেবে আউট হলে ৪৩.৩ ওভারে ২০৮ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।

১০৩ রানের দুর্দান্ত ইনিংস ও দুটি ক্যাচ ধরার জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন রায়ান রিকেলটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১০

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১১

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১২

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৩

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৪

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৫

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৬

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৭

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৮

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৯

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

২০
X