স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে অনলাইনে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট

২৫ অক্টোবর পাওয়া যাবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট। ছবি : সংগৃহীত
২৫ অক্টোবর পাওয়া যাবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট। ছবি : সংগৃহীত

অক্টোবর মাসের ৫ তারিখে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। বন্ধুরাষ্ট্র ভারতে এবারের আসর হওয়ায় স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করার দারুণ সুযোগ রয়েছে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের। এবার জানা গেল কবে থেকে এবং কীভাবে বিশ্বকাপের টিকিট কাটতে পারবে সারা বিশ্বের দর্শক-সমর্থকরা।

অনলাইনে পাওয়া যাবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকিট। ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে টিকিট বুকিংয়ের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগামী ২৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসি ও আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রিতে কিছুটা ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছে। বিশ্বকাপের টিকিট কাটতে হলে প্রথমেই আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সমর্থকদের। এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যারা অফিসিয়াল সাইটে রেজিস্ট্রেশন করবেন, শুধু তারাই অনলাইন থেকে বিশ্বকাপের টিকিট কিনতে পারবেন বলে জানিয়েছে সংস্থা দুটি।

মোট ৭টি ধাপে বিক্রি হবে ভারত বিশ্বকাপ ম্যাচের টিকিট। তবে কোন ম্যাচের টিকিট কবে পাওয়া যাবে তা এখনো নিশ্চিত করেনি আয়োজকরা। আয়োজক ভারতের ওয়ার্ম-আপ ম্যাচসহ বাকি দেশগুলোর মূল পর্বের ম্যাচের টিকিটও পাওয়া যাবে।

১৫ সেপ্টেম্বর থেকে মিলবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট। ভারতের গ্রুপ পর্বের ৯টি ম্যাচের টিকিট ৫ দিনে বিক্রি করবে আইসসি। এবারের বিশ্বকাপে উপস্থিত থেকে টিকিট কাটা বাধ্যতামূলক করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

কোন ম্যাচের টিকিট কবে পাওয়া যাবে

২৫ আগস্ট : ভারতের ম্যাচ বাদে সব প্রস্তুতি ম্যাচ এবং মূল পর্বের ম্যাচ

৩০ আগস্ট : গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে ভারতের প্রস্তুতি ম্যাচের টিকিট

৩১ আগস্ট : চেন্নাই, দিল্লি ও পুনেতে ভারতের ম্যাচগুলোর টিকিট

১ সেপ্টেম্বর : লখনৌ, ধর্মশালা ও মুম্বাইয়ে ভারতের ম্যাচের টিকিট

২ সেপ্টেম্বর : বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচের টিকিট

৩ সেপ্টেম্বর : আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

১৫ সেপ্টেম্বর : সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির উজ্জ্বল অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

১০

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

১১

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

১২

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

১৩

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

১৪

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

১৫

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১৬

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

১৭

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

১৮

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

২০
X