স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১১:৩৯ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

তামিমকে নিয়ে সাকিবের আবেগঘন স্ট্যাটাস

তামিম ইকবাল ও সাকিব আল হাসান । ছবি : সংগৃহীত
তামিম ইকবাল ও সাকিব আল হাসান । ছবি : সংগৃহীত

আজকের দিনটি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল তারকা সাকিব আল হাসানের জন্য বিশেষ হওয়ার কথা ছিল। তবে নিজের জন্মদিনেও মন ভরে নেই এই বিশ্বসেরা অলরাউন্ডারের। কারণ তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল হাসপাতালে অসুস্থ হয়ে শয্যাশায়ী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তায় সাকিব জানিয়েছেন, জন্মদিনে তার সবচেয়ে বড় চাওয়া—তামিমের দ্রুত সুস্থতা।

সাকিব ফেসবুকে লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’

তিনি আরও বলেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তোমার জন্য সবার দোয়া চাইছি, সেটাই হবে আমার জন্মদিনের সেরা উপহার।’

বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব ও তামিম একসঙ্গে দীর্ঘদিন খেলেছেন জাতীয় দলের হয়ে। ২০০৭ সালে জাতীয় দলে একসঙ্গে পথচলা শুরু হওয়ার পর থেকে বহু স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন তারা। ব্যাটে-বলে, মাঠে-মাঠের বাইরে তাদের বন্ধুত্বও বেশ দৃঢ়।

কিন্তু এই মুহূর্তে তামিম জীবনযুদ্ধ লড়ছেন হাসপাতালের শয্যায়। হার্ট অ্যাটাকের পর দ্রুত চিকিৎসা পেয়ে কিছুটা স্থিতিশীল হলেও এখনো রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে। পুরো দেশ প্রার্থনায় মগ্ন, যেন তামিম দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারেন।

সাকিবের আবেগঘন বার্তার পর তার ভক্তরাও তামিমের সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন। শুধু ক্রিকেটাররাই নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে খেলাপ্রেমী সবাই চাইছেন, তামিম দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরুন এবং বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১০

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১১

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১২

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১৩

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১৪

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৫

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৬

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৭

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৮

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৯

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

২০
X