স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

তামিমকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পরিবার

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা উন্নতির দিকে থাকলেও এখনো তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এবার জানা গেছে, আজ (মঙ্গলবার) সন্ধ্যায় তাকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে তাকে।

তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ দুপুরে হাসপাতালে যান মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক মাসুদুজ্জামান। সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের জানান, 'তামিমকে আজ সন্ধ্যায় (ইফতারের পর) ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। সম্ভবত তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হবে। তার শারীরিক শঙ্কা কেটে গেছে, এখানে ভালো চিকিৎসা পেয়েছে, তাই পরিবারের পক্ষ থেকে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।'

তবে তিনি আরও জানান, 'তামিমকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে না। চিকিৎসকদের দেওয়া প্রটোকল মেনে তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানান্তর করা হবে। তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে খুব বেশি মানুষের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। হাসপাতালেই তার পাশে আছেন শুধু তার স্ত্রী ও একজন নির্ধারিত অ্যাটেনডেন্ট।'

এর আগে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জানিয়েছিলেন, 'তামিমের অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। তিনি এখন কথা বলতে পারছেন এবং খাবার গ্রহণ করছেন। তবে হৃদরোগের ঝুঁকি থাকায় তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। বাসায় স্বাভাবিক চলাফেরা করতে পারবেন, তবে খেলায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর।'

তামিমের দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশের ভক্তরা প্রার্থনা করছেন। তার ভক্তদের একটাই চাওয়া—প্রিয় ব্যাটসম্যান যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X