স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৯:২৮ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো তামিমকে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে উন্নত চিকিৎসার জন্য সাভার থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। যদিও চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে এবং এ সময়ের মধ্যে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হতে পারে, তবে পরিবারের সিদ্ধান্তে মঙ্গলবার সন্ধ্যায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সাভারের কেপিজে হাসপাতাল থেকে তামিমকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাত ৮টা ৩৭ মিনিটে সেখানে পৌঁছান তিনি। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে অ্যাম্বুলেন্সটি হাসপাতালে প্রবেশ করে।

সাভার থেকে ঢাকায় আনার সময়ই প্রথমবারের মতো তামিমকে জনসম্মুখে দেখা যায়। হুইলচেয়ারে বসানো অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এর আগে বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান।

তিনি জানান, ‘তামিমের অবস্থা এখন স্থিতিশীল। তার চিকিৎসা সাভারেও ভালোভাবে হয়েছে। তবে উন্নত চিকিৎসার কথা মাথায় রেখে পরিবার সিদ্ধান্ত নিয়েছে তাকে ঢাকায় নেওয়ার।‘

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জানিয়েছেন, তামিম এখন অনেকটাই সুস্থ। তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন ও খাবার গ্রহণ করতে পারছেন। তবে হৃদরোগের ঝুঁকি থাকায় আগামী ৭২ ঘণ্টা তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। চিকিৎসকরা আরও জানিয়েছেন, আগামী তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তামিমকে। এ সময় তিনি বাসায় থেকেই স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, তবে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী পরীক্ষার ভিত্তিতে।

এদিকে, রাত ১০টায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাসপাতালে তামিমকে দেখার কথা রয়েছে। তামিমের সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষীদের দোয়া কামনা করেছে তার পরিবার।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল এই ওপেনারের দ্রুত সুস্থতা কামনা করছে পুরো দেশ। তার ফেরার অপেক্ষায় ক্রীড়ামোদীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১০

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১১

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১২

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৩

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৪

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৫

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৭

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৮

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৯

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

২০
X