স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ব্যাট-বলের লড়াই চায় বিসিবি

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ এপ্রিল শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলনে ব্যস্ত টাইগাররা। পুরো স্কোয়াড এখন সিলেটে, চলছে প্রস্তুতি ক্যাম্প।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিলেটে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, নিজেদের মাঠে খেলাটা সবসময়ই বিশেষ কিছু এবং সেটা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে দল।

ফাহিম জানান নিজের মাঠে জিতলে যে অনুভূতি হয়, সেটা খেলোয়াড়দের আলাদা রকম প্রেরণা দেয়। তাই বিসিবি চায় খেলোয়াড়রা দায়িত্ব নিয়ে অনুশীলন করুক এবং নিজেদের কাজটা আরও মনোযোগ দিয়ে করুক।

তুলনামূলকভাবে জিম্বাবুয়ে শক্তিশালী না হলেও টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষ হিসেবে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। ‘ওরা হয়তো খুব শক্তিশালী দল নয়, কিন্তু তারা টেস্ট খেলতে এসেছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের কাজ হবে সুযোগ পেয়ে সেটার সর্বোচ্চ ব্যবহার করা এবং যাদের সুযোগ মিলবে, তারা যেন নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারে।’

উইকেট নিয়ে বিসিবির পরিকল্পনার কথাও জানান ফাহিম। তার প্রত্যাশা, সিলেটে থাকবে একটি ব্যালান্সড বা স্পোর্টিং উইকেট—যেখানে ব্যাট-বল উভয়ের লড়াই হবে।

তিনি বলেন, ‘আমাদের ভালো পেস বোলিং ইউনিট আছে। তাই এমন কন্ডিশনেই খেলা দরকার, যেখানে স্পিনের পাশাপাশি পেসারদেরও সাহায্য মিলবে। আন্তর্জাতিক পর্যায়ে কিংবা আইসিসি টুর্নামেন্টে এমন কন্ডিশনেই তো খেলতে হয়। ঘরের মাঠেও তেমন উইকেটেই খেললে প্রস্তুতি ভালো হবে।’

সবমিলিয়ে উইকেট যেমনই হোক, বাংলাদেশের মূল লক্ষ্য থাকবে মাঠে নামা একাদশের কাছ থেকে সর্বোচ্চটা আদায় করে নেওয়া—এটাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফাহিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১০

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১১

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১২

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৫

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৬

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১৭

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১৯

কমলো জেট ফুয়েলের দাম

২০
X