স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মাত্র ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

এই মাঠেই লড়বে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ছবি : সংগৃহীত
এই মাঠেই লড়বে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আবারও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ফিরছে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে টিকিটের মূল্য। টেস্ট ম্যাচ মাঠে বসে উপভোগ করতে দর্শকদের গুনতে হবে মাত্র ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত।

বিসিবির ঘোষণা অনুযায়ী, টিকিট বিক্রি শুরু হবে ১৮ এপ্রিল সকাল ১০টা থেকে। প্রথম দিনের টিকিট পাওয়া যাবে সিলেটের মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখা থেকে। এরপর ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে টিকিট পাওয়া যাবে সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে।

টিকিটের মূল্য তালিকা:

  • গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা
  • ক্লাব হাউস: ২৫০ টাকা
  • শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ১০০ টাকা
  • গ্রিন হিল এরিয়া: ৫০ টাকা
  • ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট): ৫০ টাকা
  • ইস্টার্ন গ্যালারি (২ নম্বর গেট): ১৫০ টাকা
  • শহীদ তুরাব স্ট্যান্ড (ওয়েস্ট গ্যালারি): ৫০ টাকা

জিম্বাবুয়ে দল সিরিজ খেলতে ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছে পরদিন সিলেটে রওনা দেয়। টাইগাররা ইতোমধ্যে ১৩ এপ্রিল থেকে সেখানে ক্যাম্প শুরু করেছে। শুরুতে ৮ ক্রিকেটার নিয়ে শুরু হলেও পরদিন যোগ দিয়েছেন বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফ।

উল্লেখ্য, সবশেষ ২০২১ সালে টেস্টে মুখোমুখি হয়েছিল এই দুই দল। হারারেতে অনুষ্ঠিত সেই ম্যাচে ২২০ রানে জয়ের হাসি হাসে বাংলাদেশ। দুই দলের টেস্ট পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ—মোট ১৮ ম্যাচে ৮টি জয় তাদের, আর জিম্বাবুয়ের জয় ৭টিতে। রোডেশিয়ানরা সর্বশেষ বাংলাদেশকে হারিয়েছিল ২০১৮ সালে।

সিলেটে প্রথম ম্যাচের পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১১

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১২

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৩

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৪

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৫

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৬

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৭

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৮

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৯

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

২০
X