স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

বিশ্বকাপ খেলতে পাকিস্তান নারী দলকে ভারতে পাঠাবেন না নকভি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ খেলতে পাকিস্তান নারী দলকে ভারতে পাঠাবেন না নকভি। ছবি : সংগৃহীত

২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিলেও ভারত সফর করবে না পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি নিশ্চিত করেছেন, রাজনৈতিক টানাপড়েনের কারণে পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলো খেলবে।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত দল পাকিস্তান সফর না করে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে খেলেছিল। সে অনুযায়ী, আইসিসি ও ভারত মিলে নির্ধারণ করবে পাকিস্তানের জন্য নিরপেক্ষ ভেন্যু কোনটি হবে।

নকভি বলেন, ‘যেভাবে ভারত পাকিস্তানে খেলতে আসেনি এবং নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলেছে, আমরাও তাই করবো। একটি চুক্তি হয়েছে এবং সেটা মানতেই হবে।’

২০২৪-২০২৭ সাল পর্যন্ত আইসিসি টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তানের মধ্যে কোনো দেশ আয়োজক হলে অপর দেশ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে—এমন একটি 'হাইব্রিড মডেল' গ্রহণ করেছে আইসিসি।

এ বছর ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তান জিতেছে তাদের সব কয়টি ম্যাচ—আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে। এর মাধ্যমে তারা বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগে থেকেই মূল পর্বে জায়গা নিশ্চিত করে রেখেছে স্বাগতিক ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

নারী দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে নকভি জানান, তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করবে পিসিবি।

‘দলটি দেখিয়েছে কীভাবে হোম কন্ডিশনের সেরা ব্যবহার করে সম্মিলিতভাবে পারফর্ম করতে হয়,’ বলেন নকভি। ‘আমি খুশি যে, আমাদের নারী ক্রিকেট এখন ভালো অবস্থানে রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X