স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ফিফটির পর মুমিনুলেরও বিদায়, চাপে বাংলাদেশ

আউট হয়ে ফিরে যাচ্ছেন শান্ত। ছবি : সংগৃহীত
আউট হয়ে ফিরে যাচ্ছেন শান্ত। ছবি : সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দল প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষের আগেই চাপে পড়ে গেছে। দ্বিতীয় সেশনের শেষদিকে স্কোরবোর্ডে যখন ১৩৭ রান, তখন ৬ উইকেট হারিয়ে ইনিংস টালমাটাল অবস্থায়।

ব্যাটিংবান্ধব মনে হওয়া উইকেটে অধিনায়কের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া সঠিক প্রমাণ করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটিং উদ্বোধনে নামা দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান শুরুতে তেমন অবদান না রেখেই আউট হয়ে যান। এর পরের ব্যাটাররাও ধারাবাহিকভাবে ব্যর্থ হন, যদিও সাবেক অধিনায়ক মুমিনুল হক একপ্রান্ত ধরে রেখে অর্ধশতকের দেখা পেয়েছেন, তবে তিনিও নিজের উইকেট ছুড়ে ফেলে দলকে আরো বিপদে ঠেলে দিয়েছেন।

বাংলাদেশের টপ অর্ডার আবারও হতাশ করেছে। জয় ১৪ রানে এবং জাকির ১২ রানে আউট হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভালো শুরু পেয়েও ৪০ রানে বাজে শটে উইকেট ছুঁড়ে দেন। বারবার সেট হয়ে ভুল করে আউট হওয়া শান্তর পুরনো অভ্যাস আবারও ভুগিয়েছে দলকে।

এরপর মুশফিক ও মুমিনুল মিলে ইনিংস সামলানোর চেষ্টা করেন। কিন্তু অভিজ্ঞ মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৪ রান করে পার্ট টাইম স্পিনার ওয়েলিংটন মাসাকাদজার ফাঁদে পা দেন। মাসাকাদজা তার প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন। এরপর একই বোলারের কাছে উইকেট বিলিয়ে এসেছেন ফিফটি করা মুমিনুল (৫৬)। পরের ওভারে মুজারাবানি ফিরিয়েছেন মেহেদী মিরাজকেও।

জিম্বাবুয়ে পেস আক্রমণের নেতৃত্বে থাকা ভিক্টর নিয়াউচি (১১-২-৫৭-২) এবং ব্লেসিং মুজারাবানি (১৪.৩-৬-৩৩-২) ধারাবাহিক লাইন-লেন্থে বাংলাদেশি ব্যাটারদের বারবার বিপদে ফেলেন।

সেশন শেষের দিকে বাংলাদেশ যখন সামান্য স্বস্তিতে ছিল, তখনই মাসাকাদজা এসে মুশফিক, মুমিনুলকে ফিরিয়ে দেন। তার এই উইকেটটি বাংলাদেশের মনোবলে বড় ধাক্কা দেয়।

এদিকে আউটের আগে মুমিনুল হক দিনের আলোয় যেন ব্যতিক্রমী দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছেন। ৯৮ বল খেলে ৭ চারে পৌঁছেছিলেন নিজের ২২তম টেস্ট অর্ধশতকে। পুল করতে গিয়ে এক প্রকার ভাগ্যবানভাবেই থার্ডম্যান দিয়ে চার মেরে ফিফটির গন্ডি পেরোন তিনি। আশা ছিল তিনি আরো রান করবেন তবে হতাশ করেছেন তিনি।

ক্রিজে নতুন ব্যাটার জাকের আলী (১) ও তাইজুল (০) যিনি এখনও রানে খাতা খুলেননি। দিনের বাকি ওভারে এই জুটির হাত ধরেই যদি দল ২৫০-র কাছাকাছি পৌঁছায়, তবেই কিছুটা স্বস্তি পাবে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X