স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তিন ঘণ্টার বৈঠকে বিসিবিকে স্পষ্ট বার্তা দিলেন তামিমরা

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

শুক্রবার জুমার নামাজের আগে ও পরে মিরপুরে দিনভর জমজমাট ছিল ক্রিকেটারদের উপস্থিতি। প্রথমে তামিম ইকবালের নেতৃত্বে একাডেমি ভবনে নিজেদের মধ্যে আলোচনায় বসেন খেলোয়াড়রা। এরপর নামাজ শেষে তারা সোজা যান বিসিবি কার্যালয়ে। তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও ইফতেখার রহমান মিঠুর সঙ্গে। বৈঠক শেষে গণমাধ্যমে এসে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরব হন তামিম ইকবাল।

প্রথম বিষয়টি ছিল তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে বিসিবির দ্বৈত নীতির অভিযোগ, যা আগেই ক্রিকেটারদের প্রতিবাদে এক বছর স্থগিত করেছে বোর্ড।

দ্বিতীয়ত, আলোচনায় উঠে আসে গুলশান ও শাইনপুকুর ম্যাচে ‘অপেশাদার আচরণে’র অভিযোগ। তামিম বলেন, ‘আমরা চাই, যদি কেউ দুর্নীতি করে থাকে- সে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কিন্তু তাই বলে দুজন খেলোয়াড়কে ডেকে মিডিয়ার সামনে অভিনয় করানো! এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কোনো দুর্নীতি দমন সংস্থায় এমন নিয়ম নেই। এটা খেলোয়াড়দের অপমান করা।’

তৃতীয়ত, তামিম ক্ষোভ প্রকাশ করেন বিপিএলের দুর্নীতি তদন্তে জড়িতদের নাম ফাঁস করাকে ঘিরে। ‘দশজনের নাম মিডিয়াতে দেওয়া হয়েছে, অথচ হয়তো আটজন নির্দোষ। এটা শুধু তাদের না, পুরো খেলোয়াড় সমাজের অপমান। তদন্ত না হওয়া পর্যন্ত কারও নাম প্রকাশ করা উচিত না।’

সবশেষে তামিম জানান, ‘গত কয়েক মাসে যেসব ঘটনা ঘটেছে, তাতে আমরা সবাই মানসিকভাবে হতাশ। এ কারণেই সবাই এক হয়েছি। আমরা বোর্ড সভাপতির কাছে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এখন দ্রুত ও যৌক্তিক সিদ্ধান্ত চাই।’

বৈঠকের সিদ্ধান্ত দ্রুত জানাবে বিসিবি- এমনই আশা করছেন দেশের সিনিয়র ক্রিকেটাররা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১০

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

১১

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

১২

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

১৩

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

১৪

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

১৫

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

১৬

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

১৭

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

১৮

ডিপজলের বিরুদ্ধে মামলা 

১৯

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X